×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা

২০২৬ অক্টোবর ১৭ ১২:৩০:২২
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) তাদের শেয়ারহোল্ডার ও ব্রোকারেজ হাউজগুলোকে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে জানানোর অনুরোধ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেটের আগে সংশ্লিষ্ট ডিপি (ডিপোজিটরি পার্টিসিপেন্ট)-এর মাধ্যমে তাদের বিও অ্যাকাউন্টের ঠিকানা, ই-মেইল ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর এবং (প্রয়োজন হলে) ১২ ডিজিটের ই-টিআইএন হালনাগাদ করতে বলেছে। প্রযোজ্য ক্ষেত্রে করমুক্তির তথ্যও হালনাগাদ করতে হবে।

একই সঙ্গে সব স্টক ব্রোকারেজ হাউজকে শেয়ারহোল্ডারদের নাম, বিও আইডি নম্বর, গ্রাহকভিত্তিক শেয়ারহোল্ডিং অবস্থান ও প্রযোজ্য করহারের বিবরণসহ একটি বিবরণী দিতে অনুরোধ করেছে কোম্পানিটি। পাশাপাশি রেকর্ড ডেটে বিএসসিপিএলসির শেয়ার ধারণকারী মার্জিন অ্যাকাউন্ট হোল্ডারদের (যদি থাকে) তথ্য এবং এ বিষয়ে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাও চাওয়া হয়েছে। এসব তথ্য কোম্পানির সচিবালয়ে পাঠানোর পাশাপাশি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ বা তার আগে।

এ ছাড়া নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পাঠানোর সুবিধার্থে ব্রোকারেজ হাউজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর ইত্যাদি তথ্য দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য এক্সেল ফাইলে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে