×
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ

২০২৬ অক্টোবর ১৭ ১০:১৭:১৯
প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির বোর্ড অব ডিরেক্টরস কোম্পানির সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির (পিপিএন্ডই) মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১ অক্টোবর, ২০২৬ তারিখে স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী নিয়োগের বিষয়ে ডিএসইতে ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। কোম্পানি জানিয়েছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স জমি ও ভবনসহ পিপিএন্ডইর ৩০ জুন, ২০২৬ তারিখ অনুযায়ী এই মূল্যায়ন সম্পন্ন করেছে।

আন্তর্জাতিক মূল্যায়ন মানদণ্ড (আইভিএস) এবং ১৭ আগস্ট, ২০১৩ তারিখের বিএসইসি প্রজ্ঞাপন নং এসইসি/সিএমআরআরসি-ডি-২০০৯-১৯৩/১৫০/অ্যাডমিন অনুসরণ করে মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়ন অনুযায়ী, ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতি, জমি ও ভবনের সম্মিলিত ন্যায্য মূল্য (ফেয়ার ভ্যালু) ১ হাজার ৮২৭ কোটি ৭১ লাখ ৬১ হাজার ২৭৫ টাকা। এর বিপরীতে সম্মিলিত অবলোপিত মূল্য (রিটেন-ডাউন ভ্যালু) ছিল ৮৮৭ কোটি ৭৯ লাখ ২৩ হাজার ৮৫৭ টাকা। ফলে মূল্য বেড়েছে নিট ৯৩৯ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৪১৮ টাকা।

কোম্পানি আরও জানিয়েছে, আইএএস ১২ অনুযায়ী পুনর্মূল্যায়ন উদ্বৃত্তের ওপর বিলম্বিত কর (ডেফার্ড ট্যাক্স) প্রভাব অর্থবছর সমাপ্তির সময় বিবেচনায় নেওয়া হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে