×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ

২০২৬ অক্টোবর ১৫ ১৭:২৬:৩১
দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ

নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্র ও অনলাইন পোর্টালে প্রকাশিত সাম্প্রতিক খবরের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জারি করা ব্যাখ্যা চাওয়ার পরিপ্রেক্ষিতে আরও তথ্য জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগ। কোম্পানিটি জানিয়েছে, পৃথকভাবে সংবাদ প্রচারসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না করাটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

ডিএসইর মাধ্যমে ২০২৬ সালের ৭ অক্টোবর প্রকাশিত সাম্প্রতিক সংবাদসংক্রান্ত ব্যাখ্যা এবং ১৩ অক্টোবর জারি করা পরবর্তী অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানির দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, টেকনো ড্রাগ মূলত ওষুধসামগ্রী উৎপাদন ও সরবরাহ করে। বিশেষ করে জন্মনিয়ন্ত্রণসামগ্রী উৎপাদন ও সরবরাহ করে থাকে, যেগুলো ঐতিহাসিকভাবে সরকারি দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়।

তবে গত দুই বছর সরকারি দরপত্রের মাধ্যমে পণ্য বিক্রি সাময়িকভাবে বন্ধ থাকায় কোম্পানিটির নগদ প্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ব্যাংকঋণের সুদ পরিশোধেও বিলম্ব ঘটে।

কোম্পানিটি আরও জানিয়েছে, ব্যাংকঋণের বিপরীতে মোট ২১ কোটি ৭৮ লাখ টাকা সুদের মধ্যে ইতোমধ্যে ৮ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ফলে এখনো ১২ কোটি ৯৮ লাখ টাকা সুদ বকেয়া রয়েছে।

এ ছাড়া, সংশ্লিষ্ট পর্যায়ে ব্যাংক যে ঋণ আদায়ের জন্য নিলামপ্রক্রিয়া শুরু করেছে, সে বিষয়ে কোম্পানিটি অবগত ছিল না বলেও ব্যাখ্যায় উল্লেখ করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে