সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই চাপে রয়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে রান্নার গ্যাসের সংকট ও সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার না পাওয়ার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক থেকে শুরু করে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণায় বাজারে গ্যাসের সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে তাদের লোকসান গুনতে হয়। কোম্পানিগুলোর কাছ থেকে যে দামে সিলিন্ডার কিনতে হয়, তার সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করার পর নির্ধারিত বিক্রয়মূল্যে লাভের সুযোগ খুবই কম থাকে বলে অভিযোগ তাদের। এ পরিস্থিতিতে সিলিন্ডারপ্রতি ব্যবসায়ীদের লাভের পরিমাণ ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া ব্যবসায়ীরা নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে বাজারমূল্য নির্ধারণ, দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানির সিলিন্ডারে অন্য কোম্পানির গ্যাস ভরার অনুমতি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের নামে হয়রানি ও অতিরিক্ত জরিমানা বন্ধের দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের প্রকৃত পরিস্থিতি যাচাই না করেই অনেক ক্ষেত্রে তাদের বড় অঙ্কের জরিমানা করা হচ্ছে। এ নিয়ে অসন্তোষের মধ্যে বাংলাদেশ এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ১৫ ও ১৬ অক্টোবর দেশব্যাপী এলপিজি সিলিন্ডারের দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এদিকে, দোকান বন্ধ থাকলে বাজারে এলপিজি সিলিন্ডারের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ভোক্তারা। তাদের অভিযোগ, বর্তমানে অনেক জায়গায় সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে। ধর্মঘটের কারণে সরবরাহ আরও কমে গেলে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিতে পারেন বলেও আশঙ্কা করছেন তারা।
সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন ছোট হোটেল ও রেস্তোরাঁর মালিকেরা। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন রান্নার কাজে একাধিক গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। ফলে সিলিন্ডারের দাম বাড়লে কিংবা সরবরাহ বন্ধ হয়ে গেলে পরিচালন ব্যয় বেড়ে যায়। এর প্রভাব খাবারের দামেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে এলপিজি ব্যবসায়ী ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে বিরোধ দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভোক্তারা। তাদের প্রত্যাশা, সরকার বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা













