×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ১৫ ১৬:৪৬:১৯
বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ টাকা ২২ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১৩ টাকা ৮৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে