×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ অক্টোবর ১৫ ১৪:৫২:৩২
১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের দর কমেছে আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ, দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়।

আর ৪৬ টাকা ৪০ পয়সা বা ৫.২২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ), দিনশেষে যার দর দাঁড়ায় ৮৪২ টাকা ৭০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অ্যাপোলো ইস্পাত ৪.০০ শতাংশ, এপেক্স ফুডস ৩.৮৪ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশানস্‌ ৩.৭০ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস ৩.৩৮ শতাংশ, হামিদ ফেব্রিক্স ২.৯৭ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস ২.৮৬ শতাংশ এবং ওয়ান ব্যাংক ২.৭৮ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে