×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

২০২৬ অক্টোবর ১১ ১০:২৯:০৫
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- রেকিট বেনকিজার (বাংলাদেশ) ও মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স।

সূত্র মতে, রেকিট বেনকিজার (বাংলাদেশ)-এর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (ক্রিসেল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী 'এএএ' এবং স্বল্পমেয়াদী 'এসটি-১' রেটিং হয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রিসেল। কোম্পানিটি দীর্ঘমেয়াদে 'এএ' এবং স্বল্পমেয়াদে 'এসটি-২' রেটিং পেয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে