দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থককে আটক করার খবর পাওয়া গেছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন সাবেক মুখ্যমন্ত্রী, সিজেপির প্রতিষ্ঠাতা, ছাত্রনেতা, আইনজীবী ও বিভিন্ন পরিচিত ব্যক্তিত্ব রয়েছেন। বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে দিল্লিগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন। খবর এনডিটিভির।
আটক ব্যক্তিদের তালিকায় রয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ছাত্রনেত্রী নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠী, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
পুলিশের ভাষ্য, যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের অনুমতি নেওয়া হয়নি। এ কারণে সেখানে জমায়েত ঠেকাতে ভোর থেকেই অভিযান শুরু করা হয়। মুম্বাই থেকে আসা একটি বিমানের ভেতর থেকে সিজেপির তিন শীর্ষ নেতাকে আটক করা হয়। পরে দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাসার সামনে ধর্নায় বসা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গে থাকা পাঁচ সাংসদকে আটক করে পুলিশ। অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রাখার পর তিনি বাইরে বের হলে তাঁকেও আটক করা হয়। পিনারাই বিজয়ন, জন ব্রিট্টাসসহ কয়েকজনকে ছত্রসাল স্টেডিয়ামের অস্থায়ী আটককেন্দ্রে নেওয়া হয়েছে।
বিমানের ভেতরে ঢুকে আটক সিজেপির তিন নেতা
শনিবার সকালে দিল্লিতে পৌঁছানোর পরই সিজেপির তিন শীর্ষ নেতা পুলিশের হাতে আটক হন। মুম্বাই থেকে আসা বিমানে ছিলেন দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। সকাল ১০টা ১৯ মিনিটে বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পর দক্ষিণ-পশ্চিম জেলার পুলিশ সদস্যরা বিমানের ভেতরে ঢুকে তাঁদের আটক করেন। এ সময় নারী পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। অন্য যাত্রীদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
বিমানের ভেতর থেকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে আসেন সিজেপি নেতারা। ওই সম্প্রচারে পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডার দৃশ্য দেখা যায়। অভিজিৎ দীপকে বলেন, আটক হওয়ার আশঙ্কা জেনেই তিনি দিল্লিতে এসেছেন এবং এতে তিনি ভয় পাচ্ছেন না। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, তিন নেতাকে আটকের পর পৃথক তিনটি স্থানে নেওয়া হয়। দীপকেকে গুরুগ্রামে, সৌরভকে দিল্লিতে এবং রাঙ্কাকে দ্বারকায় রাখা হয়েছে।
আটকের পর দেওয়া বিবৃতিতে সিজেপি অভিযোগ করে, বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই দলের নেতৃত্বকে আটক করা ছিল পূর্বপরিকল্পিত পদক্ষেপ। দলটির মতে, এ ঘটনা নাগরিকদের চলাচলের স্বাধীনতার পরিপন্থী। আটক তিন নেতাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা।
আটক হওয়ার সময় দীপকে বলেন, ভারতে জরুরি অবস্থা চলাকালে ইন্দিরা গান্ধীও এমন আচরণ করেননি। এর আগে ধারণ করা একটি ভিডিও বার্তায় তিনি জানান, তাঁরা আটক হলে আন্দোলনের নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্দে।
বাসার সামনে ধর্না, মমতাসহ ছয়জন আটক
শনিবার দুপুরে দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাসা থেকে বের হতে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে বাসস্ট্যান্ডে বসে প্রতিবাদ শুরু করেন। এ সময় তাঁর মুখে ব্যান্ডেজ দেখা যায়। কিছুক্ষণ পর পুলিশ তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম ও সাকেত গোখলেকে একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে অভিযোগ করেন, মমতাকে দিল্লিতে তাঁর বাসা থেকে বের হতে দেওয়া হচ্ছে না এবং প্রতিবাদ করার সুযোগও দেওয়া হচ্ছে না।
আটক অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন ও মানিক সরকার
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিরোধী দলের আরও তিন সাবেক মুখ্যমন্ত্রী পুলিশের হাতে আটক হয়েছেন। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সকাল থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। সেখান থেকে বেরিয়ে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।
আটকের পর দেওয়া ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, ভারতের তরুণেরা ভয় পাবে না। ভোট চুরির বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলবে।
কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএমের সাংসদ জন ব্রিট্টাস এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও আটক করে ছত্রসাল স্টেডিয়ামের অস্থায়ী আটককেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে এর আগে পিনারাই বিজয়ন ও বৃন্দা কারাতসহ অন্যদের রাখা হয়েছিল।
নেহা বোরা, তুষার গান্ধী ও আইনজীবীরাও আটক
শনিবার সকালে দিল্লির উদ্দেশে যাওয়ার পথে আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করা হয়। সিজেপির কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় বেশ কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে। সিজেপির আইনি সহায়তাকারী আইনজীবী রত্না সিংহও আটক হয়েছেন।
অন্যদিকে, মুম্বাইয়ে নিজের বাসা থেকে আটক করা হয়েছে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে। সিজেপির প্রতি সমর্থন জানিয়ে অগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত কর্মসূচিতে যাওয়ার পথে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ডিএন নগর থানায় নেওয়া হয়েছে।
ইউটিউবার ধ্রুব রাঠীকেও গুরুগ্রামের বাসা থেকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
যন্তর মন্তরে সাত স্তরের ব্যারিকেড, কড়া নিরাপত্তা
সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুরো দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। যন্তর মন্তরে সমাবেশের অনুমতি না দেওয়ায় সেখানে জমায়েত ঠেকাতে পুলিশ তৎপর ছিল। সকালে যন্তর মন্তরের ফাঁকা এলাকার ভিডিও প্রকাশ করে দিল্লি পুলিশ লিখেছে, যারা শহরে শান্তি চান, তাঁদের জন্য এই ব্যবস্থা। একই সঙ্গে মাইকিং করে সতর্ক করা হয়, ওই এলাকায় জমায়েত হলে আটক করা হবে।
যন্তর মন্তরে যাওয়ার সড়কগুলোতে সাত স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়। কাছাকাছি কয়েকটি ব্যারিকেড ঝালাই করে শক্ত প্রাচীরের মতো করা হয়। সড়কে বসানো হয় স্টিলের কাঁটাও। পরিস্থিতি পর্যবেক্ষণ ও ধারণ করতে ভিডিওগ্রাফার মোতায়েন করা হয়; অনেক পুলিশ সদস্যের শরীরে ছিল বডিক্যাম। আকাশে ড্রোন উড়তে দেখা যায়। আন্দোলনকারীরা যাতে আশ্রয় নিতে না পারেন, সে জন্য হোটেল ও এয়ারবিএনবিতেও তল্লাশি চালানো হয়। কনট প্লেস এলাকা থেকে পাঁচটি বাসে করে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।
যাতায়াত নিয়ন্ত্রণের অংশ হিসেবে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। বন্ধ স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজীব চক, পটেল চক ও কাশ্মীরি গেট। প্রথমে ৫৭টি স্টেশন বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। তবে সাধারণ মানুষের চলাচল বন্ধ না করার বিষয়ে সুপ্রিম কোর্টের বক্তব্যের পর বন্ধ স্টেশনের সংখ্যা কমিয়ে আনা হয়।
এ ছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসা সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, এবার সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভে অংশ নিতে শুক্রবারই দিল্লিতে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করা ইন্ডিয়া জোটের প্রতিনিধিদলেও তিনি ছিলেন। বৈঠকে জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করা এবং গত দুই বছরে অনুষ্ঠিত সব বিধানসভা নির্বাচন বাতিলের দাবি জানানো হয়।
বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভোট চুরির অভিযোগ অস্বীকার না করায় তিনি রাষ্ট্রপতির অবস্থানে বিস্মিত হয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি অভিযোগ মেনে নিয়েছেন—রাহুলের এমন দাবি সঠিক নয়।
রাহুল গান্ধী আরও জানিয়েছেন, বিরোধী নেতারা সোমবার সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে একটি স্মারকলিপি জমা দেবেন। ওই দিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বড় ধরনের বিক্ষোভেরও ডাক দিয়েছে ইন্ডিয়া জোট।
মিরাজ/
পাঠকের মতামত:
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক













