×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!

২০২৬ অক্টোবর ০৭ ১৬:১৩:৪২
বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের ব্যবসায়িক ও প্রশাসনিক অচল অবস্থা কাটাতে এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ফের সচল করতে বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস পিএলসি-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন গঠিত এই পর্ষদ থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে গ্রুপটির সহ-সভাপতি সালমান এফ রহমান-কে।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠালগ্নের পর এই প্রথম সালমান এফ রহমানকে ছাড়াই বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্ট থেকে একাধিক ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সালমান এফ রহমান। জানা গেছে, আদালতের অনুমতি ও সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেপ্টেম্বর মাসেই তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হন।

এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জন্য ৯ সদস্যের নতুন পর্ষদ অনুমোদনের পর, এবার বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের জন্য ৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের প্রস্তাব পাস করল বিএসইসি। উভয় পর্ষদেই সালমান এফ রহমানের ভাই এএসএফ রহমান প্রতিষ্ঠাতা স্পন্সর হিসেবে থাকছেন। এছাড়া কর্পোরেট গভর্নেন্স কোড মেনে এতে স্বতন্ত্র পরিচালক যুক্ত করা হয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক হিসাব জব্দ হওয়া, কাঁচামালের তীব্র সংকট এবং আর্থিক জটিলতায় গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে গ্রুপটির প্রায় এক ডজন কারখানা বন্ধ হয়ে পড়ে। এর ফলে চাকরি হারান বা কর্মহীন হয়ে পড়েন ৪০ হাজারের বেশি শ্রমিক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৫০,০৯৮ কোটি টাকায়, যার অর্ধেকেরও বেশি (২৫,৫২৪ কোটি টাকা) খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।

পাশাপাশি পর্ষদ না থাকায় ও আইনি জটিলতায় গত পাঁচ প্রান্তিক ধরে কোম্পানিগুলো তাদের আর্থিক বিবরণী প্রকাশ করতে পারছিল না। নিয়ম অনুযায়ী চলতি মাসেই ২০২৬ অর্থবছরের বার্ষিক হিসাব প্রকাশের নির্ধারিত সময়সীমা শেষ হতে চলেছে। নতুন পর্ষদ গঠনের মাধ্যমে কোম্পানি দুটি শেয়ারবাজারের নিয়মকানুন প্রতিপালন এবং আইনি মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি

বিএনপি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে টানা আলোচনার পর পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে এখন বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করা এবং নিয়মিত ব্যবসায়িক কর্মকাণ্ডে ফেরার চেষ্টা করছে বেক্সিমকো গ্রুপ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে