বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক : টানা চার কার্যদিবস দরপতনের পর আবারও একদিনের উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এর আগে গত সপ্তাহেও টানা চার দিন পতনের পর একদিন সূচকের উত্থান হয়েছিল। চলতি সপ্তাহেও একই ধারার পুনরাবৃত্তি ঘটেছে। ফলে বাজারের এই ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, টানা চার দিন পতনের পর একই ধরনের সময়ে বাজার ঘুরে দাঁড়ানোর ঘটনাকে স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখার সুযোগ কম। আগের সপ্তাহের মতো চলতি সপ্তাহেও বুধবার, অর্থাৎ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থান হয়েছে। এতে বাজারে একটি চক্রের পরিকল্পিত কর্মকাণ্ডের আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন তারা।
বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, নতুন কমিশনের সময়ে বাজার পর্যবেক্ষণ ও তদারকির ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এর প্রতিফলন হিসেবে বাজারে এমন ধারাবাহিক ওঠানামা দেখা যাচ্ছে। যথাযথভাবে বাজার মনিটরিং করা হলে টানা চার দিন পতনের পর একই ধরনের ধারায় সূচকের উত্থানের পরিস্থিতি তৈরি হতো না বলেও মনে করছেন তারা।
তাদের আশঙ্কা, আগের সপ্তাহ ও চলতি সপ্তাহের একই প্রবণতা অব্যাহত থাকলে আগামীকাল আবারও বাজারে পতন হতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান কমিশন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও অভিযোগ তাদের।
বাজারের এমন অবস্থা দীর্ঘায়িত হলে একদিকে সূচক আরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে বিনিয়োগকারীদের আস্থার সংকটও আরও বাড়তে পারে। তাই বাজারে নজরদারি জোরদার করে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে, আজ ৭ অক্টোবর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের শেয়ার ও ইউনিটের দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩.৮৮ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১১.১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ ১৯.৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৬.৮৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯১টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৪টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে বুধবার মোট প্রায় ৬০৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৬৪ কোটি ১৭ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৪০ কোটি ৬৬ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে।
সিএসইতে বুধবার মোট ১৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৫টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৯৮.১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৫৫.৭৮ পয়েন্টে উঠে এসেছে। এর আগের কার্যদিবসে সিএএসপিআই ৬২.৯১ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- মেসিকে হলুদ-লাল কার্ড! বিদায়ী ম্যাচে ঘটল অবাক করা ঘটনা
- মুজিব বর্ষ পালন করে তোপের মুখে জামায়াতের এমপি
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- টেকনো ড্রাগসের ঋণ খেলাপি সংক্রান্ত প্রতিবেদনে কোম্পানির ব্যাখ্যা
- সবাইকে কাঁদিয়ে হাসলেন মেসি, বিদায়ী বক্তব্যে বললেন যে কথা
- নজরদারি আরও গতিশীল করতে বিএসইসির নতুন সিদ্ধান্ত ঘোষণা
- শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে আপসহীন হওয়ার আহ্বান
- শেয়ারবাজারের কারসাজি থামাতে দুর্বল কোম্পানিতে বাড়তি নজরদারির তাগিদ
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার













