×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

২০২৬ অক্টোবর ০৭ ১৫:১১:১৮
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের ছুটি থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—সরকারি ছুটি থাকবে। অন্যদিকে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

যেসব সেবা ছুটির আওতামুক্ত

দুর্গাপূজার ছুটির সময় বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও ছুটির আওতায় থাকবেন না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও নির্ধারিত ছুটির বাইরে থাকবেন।

জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিস ও প্রতিষ্ঠানগুলোও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।

ব্যাংক ও আদালতের বিষয়ে আলাদা নির্দেশনা

ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে