×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ অক্টোবর ০৭ ১৪:৫৩:৩৭
৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ক্যাবলস। আজ কোম্পানিটির ৩৮ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টাকার।

২০ কোটি ৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্‌, ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ, মতিন স্পিনিং মিলস্‌, এপেক্স ফুডস, আইপিডিসি ফাইন্যান্স এবং মালেক স্পিনিং মিলস্‌।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে