×
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য

২০২৬ অক্টোবর ০৭ ১২:০৯:২৫
পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে হত্যার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। সম্প্রতি পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষার পর জানা যায়, কিশোরীটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তকে স্থানীয়রা আটক করলেও পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

অভিযুক্ত রইচ উদ্দিন (৫৫) উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, প্রায় এক যুগ আগে ক্যানসারে কিশোরীর মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর কিশোরীকে সৎ মায়ের মাধ্যমে সৎ নানার বাড়িতে পাঠানো হয় বলে জানা গেছে।স্বজনদের অভিযোগ, সেখানে থাকার সময় কিশোরীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছে।

সম্প্রতি কিশোরীর পেটে ব্যথা দেখা দিলে স্বজনরা তাকে স্থানীয় এক গাইনি চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রথমে পেটে টিউমার হয়েছে বলে ধারণা করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, কিশোরীটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।

এরপর বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা অভিযুক্ত রইচ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

ঘটনার পর কিশোরী ও তার নানি কুমারখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, কিশোরীর প্রয়োজনীয় চিকিৎসা ও পুনরায় মেডিকেল পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিশোরীর নানি অভিযোগ করে বলেন, ভয় দেখিয়ে তার নাতনিকে দীর্ঘ সময় ধরে নির্যাতন করা হয়েছে। পরে পেটে ব্যথা হলে চিকিৎসকের কাছে নেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।কিশোরীর মামা বলেন, তারা সঠিক বিচার চান এবং অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে থানায় এসেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাইসহ অভিযুক্তকে আইনের আওতায় আনতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে