সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। বাজারের এই ধারাবাহিক পতন ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হলেও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাজার উন্নয়ন ও সংস্কারের বিভিন্ন পরিকল্পনার কথা বলছে নিয়ন্ত্রক সংস্থা। এতে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
তাদের মতে, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালনের আগে নিয়ন্ত্রক সংস্থার প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল বাজারের ধারাবাহিক পতন ঠেকিয়ে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ তৈরি করা। কিন্তু তা না করে ভবিষ্যতের বাজার উন্নয়ন ও সংস্কারের কথা বলা হচ্ছে। অথচ টানা দরপতনে একদিকে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ বাড়ছে, অন্যদিকে বাজারের সূচকও ক্রমেই নিচের দিকে নামছে। এর প্রভাবে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কমে যাচ্ছে।
বাজারে স্থিতিশীলতা ফেরানোর প্রত্যাশায় চেয়ারম্যানসহ নতুন কমিশন গঠন করা হলেও তাদের কাছে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, বর্তমান কমিশনের সময়ে বাজার উন্নয়ন ও সংস্কারের নানা বক্তব্য শোনা গেলেও বাস্তবে দৃশ্যমান সাফল্য খুব একটা দেখা যাচ্ছে না। এমনকি বর্তমান পরিস্থিতিতে অনেকের মনে হচ্ছে, আগের কমিশনই তুলনামূলকভাবে ভালো ছিল।
পতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
বিনিয়োগকারীরা বলছেন, দরপতনের সময় কম দামে শেয়ার কিনেও যদি বাজার ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে সেই বিনিয়োগ থেকে মুনাফা করা সম্ভব নয়। বরং কম দামে শেয়ার কেনার পরও বাজারের ধারাবাহিক পতনের কারণে তাদের লোকসান আরও বাড়ছে।
তাদের মতে, শেয়ারবাজারে স্বাভাবিকভাবেই উত্থান-পতন থাকবে। কিন্তু বর্তমানে যে মাত্রায় ধারাবাহিক পতন হচ্ছে, তা কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য নয়। আগামী দিনের বাজার উন্নয়নের কথা বলে বর্তমান পতন ঠেকানোর দায়িত্ব থেকে নিয়ন্ত্রক সংস্থা সরে থাকতে পারে না।
বিনিয়োগকারীদের অভিযোগ, নতুন কমিশনের দায়িত্ব নেওয়ার পর বাজারে উত্থানের তুলনায় পতনের মাত্রাই বেশি। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হলে শুধু পদ ধরে রাখার কোনো যৌক্তিকতা নেই। ধারাবাহিক দরপতনে তাদের লোকসান প্রতিদিনই বাড়ছে। অথচ নিয়ন্ত্রক সংস্থা পতন ঠেকানোর কার্যকর উদ্যোগের পরিবর্তে সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দিয়েই দায়িত্ব শেষ করছে।
সূচকের বড় পতন, বেড়েছে লেনদেন
এদিকে আজ (৬ অক্টোবর) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৪ দশমিক ৯০ পয়েন্টে নেমে এসেছে। শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসইএস কমেছে ৪ দশমিক ৯৪ পয়েন্ট। দিনশেষে এ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ দশমিক ৮৫ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসইর নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএসই-৩০ কমেছে ৪ দশমিক ৬৫ পয়েন্ট। দিনশেষে এ সূচকের অবস্থান দাঁড়িয়েছে ২ হাজার ৭৭ দশমিক ০৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৭০টির দর কমেছে এবং ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে মঙ্গলবার মোট প্রায় ৫৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩৭ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২৭ কোটি ৬ লাখ টাকা।
সিএসইতেও সূচক ও অধিকাংশ শেয়ারের দর কমেছে
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মোট ১৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৭ লাখ টাকা।
সিএসইতে এদিন মোট ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ১১০টির দর কমেছে এবং ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৯১ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫৭ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সিএএসপিআই ৪০ দশমিক ২১ পয়েন্ট কমেছিল।
বাজারসংশ্লিষ্টদের মতে, টানা দরপতনের মধ্যে লেনদেন কিছুটা বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের আস্থার সংকটকেই তুলে ধরছে। তাই ভবিষ্যৎ সংস্কারের পাশাপাশি বর্তমান বাজারের পতন ঠেকিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ জরুরি।
এসএ খান/
পাঠকের মতামত:
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার











