×
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন

২০২৬ অক্টোবর ০৬ ১০:৩৪:৩৪
এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন করে আর কোনো দাম সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও একই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

ভ্যাটসহ নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে।

আজকের স্বর্ণের দাম

২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা প্রতি ভরি

২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা প্রতি ভরি

১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা প্রতি ভরি

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা প্রতি ভরি

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১২১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফা কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

ফলে চলতি বছরে স্বর্ণের দাম সমন্বয়ের সংখ্যা এরই মধ্যে গত বছরের পুরো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ দাম কমানোর পর আপাতত নতুন কোনো পরিবর্তন না আসায় মঙ্গলবারও আগের নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে