×
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল

২০২৬ অক্টোবর ০৬ ০৯:২৬:৫৪
আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল

নিজস্ব প্রতিবেদক: ভারতের আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করতে গিয়ে এক যুবকের করা অদ্ভুত আবদার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ওই যুবক সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে একটি আইফোন চেয়ে বসেন। ঘটনার ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন হিমন্ত বিশ্বশর্মা।

ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রী মানুষের ভিড়ের মধ্যে তাদের সঙ্গে কথা বলছিলেন এবং শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় এক যুবক সামনে এসে কোনো রাখঢাক না করেই বলেন, ‘স্যার, আমি একটি আইফোন চাই।’

যুবকের এমন আবদারে কিছুটা অবাক হন মুখ্যমন্ত্রী। তিনি পাল্টা জানতে চান, ‘আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন?’ এরপর পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে।

কথোপকথনের একপর্যায়ে হিমন্ত বিশ্বশর্মা হাত তোলার ভঙ্গি করেন, যা দেখে মনে হয় তিনি ওই যুবককে হালকা করে চড় দেওয়ার ভান করছেন। তবে শেষ পর্যন্ত তিনি যুবকের আবদারটি মেনে নেওয়ার আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে।’ এরপর তিনি সেখান থেকে এগিয়ে গিয়ে উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে হিমন্ত বিশ্বশর্মা ক্যাপশনে লেখেন, ‘খুবই স্পষ্ট অগ্রাধিকার।’ এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।

অনেকে মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি আবদার করার বিষয়টি মজারভাবে নিয়েছেন। কেউ কেউ আবার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী জানতে চেয়েছেন, ওই যুবক শেষ পর্যন্ত সত্যিই আইফোনটি পেয়েছেন কি না।

আরেকজন মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিকভাবে আইফোন চাওয়ার জন্য ওই যুবকের আত্মবিশ্বাস ও দৃঢ়তা বেশ মজার। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসাত্মক নানা মন্তব্যও দেখা গেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে