২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
নিজস্ব প্রতিবেদক : দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ২২টি এখন পুঞ্জীভূত লোকসান নিয়ে পরিচালিত হচ্ছে। চলতি বছরের মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, এসব ব্যাংকের সম্মিলিত পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা। একই সময়ে ব্যাংক খাতের পরিচালন মুনাফা থাকলেও নিট হিসাবে বড় অঙ্কের লোকসান হয়েছে।
অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক প্রতিবেদনে ব্যাংক খাতের এই চিত্র তুলে ধরা হয়েছে। গতকাল রোববার কমিটির কাছে উপস্থাপন করা প্রতিবেদনে মার্চ ২০২৬ ভিত্তিতে ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি ও সংকটের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতের পরিচালন মুনাফা ছিল ৭৮৯ কোটি টাকা। তবে বিভিন্ন ব্যয়, প্রভিশন ও সম্ভাব্য ঋণ ক্ষতি সমন্বয়ের পর ব্যাংকগুলোর নিট লোকসান দাঁড়িয়েছে ৮ হাজার ৪১৭ কোটি টাকা।
লোকসানে থাকা ২২টি ব্যাংকের মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। এগুলো হলো জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও বেসিক ব্যাংক। দেশে মোট রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ছয়টি। এ ছাড়া বিশেষায়িত দুই ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানও লোকসানের তালিকায় রয়েছে।
অন্যদিকে লোকসানে থাকা বাকি ১৫টি ব্যাংকই বেসরকারি খাতের। এগুলো হলো এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মেঘনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সংসদীয় কমিটিকে জানিয়েছে, উচ্চ শ্রেণিকৃত বা মূলত খেলাপি ঋণ, প্রয়োজন অনুযায়ী প্রভিশন সংরক্ষণে ঘাটতি, মূলধনের দুর্বলতা এবং সম্পদের মান খারাপ হওয়ার কারণে ব্যাংকগুলোর আয় করার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে পরিচালন পর্যায়ে মুনাফা হলেও বিভিন্ন সমন্বয়ের পর অনেক ব্যাংক শেষ পর্যন্ত নিট লোকসানে চলে যাচ্ছে।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংক খাতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তাঁর মতে, বর্তমান লোকসানের পেছনে ওই পরিস্থিতির প্রভাব রয়েছে। তবে ব্যাংকটি লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলেও জানান তিনি।
এদিকে লোকসানে থাকা বেসরকারি ১৫টি ব্যাংকের মধ্যে ১২টির বিষয়ে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবি ব্যাংক, আইসিবি ইসলামিক ও সীমান্ত ব্যাংক ছাড়া বাকি ৯টি ব্যাংক জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেতা ও তাঁদের অনুগত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে ছিল। ওই সময়ে এসব ব্যাংকে ব্যাপক অনিয়ম এবং ঋণের নামে অর্থ বের করে নেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক খাতে অনিয়মের প্রভাব খেলাপি ঋণের পরিমাণেও পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। মোট ঋণের প্রায় ৩৩ শতাংশই এখন খেলাপি হয়ে পড়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, দেশের ২২টি ব্যাংক লোকসানে থাকা অর্থনীতির জন্য কতটা স্বাস্থ্যকর। তিনি বলেন, এটি মোটেও স্বাস্থ্যকর পরিস্থিতি নয়। তাঁর মতে, ব্যাংক খাতের স্বাস্থ্য বোঝার অন্যতম সূচক হলো খেলাপি ঋণের হার। সেখানে যখন প্রায় এক-তৃতীয়াংশ ঋণ খেলাপি হয়ে যায় এবং একই সঙ্গে এক-তৃতীয়াংশের বেশি ব্যাংক লোকসানে থাকে, তখন পরিস্থিতি উদ্বেগজনক।
জাহিদ হোসেন আরও বলেন, কয়েকটি ব্যাংকের দুর্বলতার কারণে সামগ্রিক আর্থিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থার সংকটও তৈরি হতে পারে।
১২ ব্যাংককে প্রায় ৮৫ হাজার কোটি টাকা সহায়তা
ব্যাংক খাতের আর্থিক দুর্বলতার আরেকটি চিত্র পাওয়া যায় তারল্য সহায়তার পরিসংখ্যানে। বাংলাদেশ ব্যাংক সংসদীয় কমিটিকে জানিয়েছে, গত মার্চ পর্যন্ত ১৫টি ব্যাংক ন্যূনতম মূলধন সংরক্ষণের শর্ত পূরণ করতে পারেনি। অন্যদিকে গত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় ৮৫ হাজার কোটি টাকা তারল্য সহায়তা নিয়েছে।
কোনো ব্যাংক নগদ অর্থের সংকটে পড়লে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের কাছে সহায়তা চাইতে পারে। তখন কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির তারল্য পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১৫ হাজার ৮১০ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংককে ১০ হাজার ৮৪৩ কোটি, এক্সিম ব্যাংককে ১২ হাজার ১০ কোটি এবং ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার ৫৬৮ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া ইউনিয়ন ব্যাংক পেয়েছে ৫ হাজার ৪২১ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক ৩ হাজার ৪ কোটি, এবি ব্যাংক ৪ হাজার ২৭০ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক ৬১৫ কোটি এবং আইসিবি ইসলামিক ব্যাংক পেয়েছে ২৫২ কোটি টাকা।
পদ্মা ব্যাংককে ২৫২ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংককে ৪ হাজার ৯০০ কোটি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশকে ১৭ হাজার কোটি টাকা জরুরি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এসব সহায়তা কত বছরের মধ্যে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
ব্যাংক সংস্কারে সংসদীয় কমিটিতে প্রস্তাব
ব্যাংক খাতের সংকট ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকেও বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্য ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ খেলাপি ঋণ স্থায়ীভাবে নিয়ন্ত্রণে একটি সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম তাঁদের দলের পক্ষ থেকে ব্যাংক খাত সংস্কারের বিষয়ে একটি লিখিত প্রস্তাব দেন।
বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে কোনো বিষয় লুকানো হবে না। তিনি আরও বলেন, অনেকেই ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হতে চান, তবে অর্থনীতিতে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই।
বৈঠক শেষে কমিটির সদস্য সাইফুল আলম সাংবাদিকদের বলেন, দেশে ব্যাংকের সংখ্যা কমানো প্রয়োজন। তাঁর মতে, বাংলাদেশের মতো ছোট একটি দেশে বর্তমান সংখ্যক ব্যাংকের প্রয়োজন নেই।
কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, সফিকুর রহমান ও সৈয়দ জয়নুল আবেদীন।
সব মিলিয়ে খেলাপি ঋণের বিপুল চাপ, ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান, মূলধন ঘাটতি এবং সংকটে থাকা ব্যাংকগুলোকে বড় অঙ্কের তারল্য সহায়তার তথ্য দেশের ব্যাংকিং খাতের আর্থিক দুর্বলতার চিত্র সামনে এনেছে। একই সঙ্গে ব্যাংকের সংখ্যা, সুশাসন ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সংস্কারের প্রয়োজনীয়তাও সংসদীয় কমিটির আলোচনায় গুরুত্ব পেয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট





.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)



