×
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

তিন দফায় কমল সোনার দাম, আজকের নতুন দর প্রকাশ

২০২৬ সেপ্টেম্বর ৩০ ০৯:০৮:১১
তিন দফায় কমল সোনার দাম, আজকের নতুন দর প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি মঙ্গলবার বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

সাম্প্রতিক সময়ে কয়েক দফায় সোনার দাম কমেছে। এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। এরপর ২৮ সেপ্টেম্বর কমানো হয় আরও ২ হাজার ১৫৮ টাকা।

সর্বশেষ ২৯ সেপ্টেম্বর আবারও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। অর্থাৎ তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছে।

২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। সর্বশেষ কমানোর পর সেই দাম নেমে এসেছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।

সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।

২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে করা হয়েছে ৪ হাজার ১৪১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, বুধবার সকাল থেকে দেশের বাজারে এসব দাম কার্যকর রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে