×
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৪:১৪:৩৭
২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে মাইডাস ফাইন্যান্সিংয়ের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটন মিলস-এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৭.৬২ শতাংশ, দাঁড়িয়েছে ২৪ টাকায়।

আর ২ টাকা ৫০ পয়সা বা ৬.১৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস্‌, দিনশেষে যার দর দাঁড়ায় ৪৩ টাকায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসআইপিএলসি ৬.০৯ শতাংশ, দুলামিয়া কটন মিলস্‌ ৫.৮৮ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ৫.৮২ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্‌ ৫.৭৪ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ ৫.০৬ শতাংশ, আরামিট সিমেন্ট ৪.৬৩ শতাংশ ও মতিন স্পিনিং মিলস্‌ ৪.৬০ শতাংশ দর বেড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে