ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো ইসলামিক ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনায় ইসলামিক ক্রেডিট কার্ডের মাধ্যমে সুদ, জুয়া, অনিশ্চয়তা ও শরিয়াহবহির্ভূত খাতে লেনদেন বন্ধে ব্যাংকগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (আইবিআরপিডি) ‘ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড গাইডলাইন্স’ জারি করে। এর ফলে ইসলামী ব্যাংকের পাশাপাশি প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোও নির্ধারিত মডেল অনুসরণ করে শরিয়াহসম্মত ক্রেডিট কার্ড সেবা দিতে পারবে।
নীতিমালায় ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনার ক্ষেত্রে সুদ বা রিবা, জুয়া বা মাইসির এবং অনিশ্চয়তা বা গারার পরিহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কার্ডের লেনদেন ও ফি নির্ধারণে নির্দিষ্ট শরিয়াহসম্মত কাঠামো অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনার জন্য দুটি পৃথক শরিয়াহসম্মত মডেলের কথা বলা হয়েছে। এর একটি হলো ‘করজে হাসানা ও উজরাহ’ মডেল এবং অন্যটি ‘কাভার্ড কার্ড বা ক্যাশ-কোলাটেরালাইজড’ মডেল।
জামানতবিহীন কার্ডের ক্ষেত্রে মূলত করজে হাসানা ও উজরাহ মডেল প্রযোজ্য হবে। এ ব্যবস্থায় মার্চেন্ট পেমেন্ট এবং নগদ অর্থ উত্তোলনকে করজে হাসানা বা সুদমুক্ত ঋণ হিসেবে বিবেচনা করা হবে। ফলে গ্রাহককে শুধু নেওয়া মূল অর্থ পরিশোধ করতে হবে এবং ব্যাংক ওই ঋণের ওপর কোনো সুদ বা মুনাফা নিতে পারবে না।
তবে কার্ড ইস্যু, অ্যাকাউন্ট পরিচালনা এবং পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহারের মতো সেবার জন্য ব্যাংক ‘ক্যাটাগরি-বি উজরাহ’ বা সার্ভিস ফি নিতে পারবে। এই ফি ব্যাংকের প্রকৃত প্রত্যক্ষ খরচের বেশি হতে পারবে না। এর মধ্যে কোনো মুনাফা যোগ করা যাবে না।এ ছাড়া বকেয়া ঋণের পরিমাণ, পরিশোধের সময়সীমা বা বিলম্বিত পরিশোধের ভিত্তিতে এই সার্ভিস ফি পরিবর্তন করা যাবে না।
অন্যদিকে, নগদ আমানত বা অন্য কোনো জামানতের বিপরীতে ‘কাভার্ড কার্ড’ বা ‘ক্যাশ-কোলাটেরালাইজড’ কার্ড দেওয়া যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত জামানতের বিপরীতে লেনদেন নিষ্পত্তি হওয়ায় করজে হাসানা তৈরি হবে না।
ফলে এই মডেলে ব্যাংক ‘ক্যাটাগরি-এ’ সার্ভিস ফি নির্ধারণ করতে পারবে এবং এতে মুনাফার অংশ থাকতে পারে। তবে কার্ডের ধরন অনুযায়ী এই ফি নির্দিষ্ট করতে হবে। ঋণের সীমা বা গ্রাহকের আমানতের পরিমাণের ওপর ভিত্তি করে ফি পরিবর্তন করা যাবে না।
ইসলামিক ক্রেডিট কার্ডের মাধ্যমে শরিয়াহবহির্ভূত খাতে লেনদেন ঠেকাতে ব্যাংকগুলোকে স্বয়ংক্রিয় ‘মার্চেন্ট ক্যাটাগরি কোড’ (এমসিসি) ফিল্টারিং ব্যবস্থা চালু করতে হবে।
এই ব্যবস্থার মাধ্যমে মদ বিক্রির প্রতিষ্ঠান, জুয়ার প্রতিষ্ঠান, প্রচলিত বিমা, শূকর প্রক্রিয়াজাতকরণ এবং সুদভিত্তিক আর্থিক সেবার মতো নির্দিষ্ট খাতে কার্ডের লেনদেন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা হবে।
প্রতিটি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটিকে নিষিদ্ধ এমসিসির তালিকা অনুমোদন করতে হবে। একই সঙ্গে এই ফিল্টারিং ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
নীতিমালায় বছরে অন্তত একবার শরিয়াহ অডিটের মাধ্যমে পুরো ব্যবস্থার কার্যকারিতা যাচাই করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসলামিক ক্রেডিট কার্ডের গ্রাহক নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ না করলে বিলম্বজনিত অর্থ ব্যাংকের আয় হিসেবে দেখানো যাবে না। তবে আর্থিকভাবে সক্ষম কোনো গ্রাহক ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে তাকে সময়মতো পরিশোধে উৎসাহিত করতে নির্দিষ্ট পরিমাণ বিলম্ব ফি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এই ফি চুক্তির আগে করা দানের প্রতিশ্রুতির ভিত্তিতে আদায় করতে হবে। সংগৃহীত অর্থ ব্যাংকের মূল আয়ের সঙ্গে যুক্ত করা যাবে না। আলাদা দাতব্য অ্যাকাউন্টে জমা রেখে শরিয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে অনুমোদিত দাতব্য কাজে ব্যয় করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক আনিসুর রহমান বলেন, দেশে ইসলামী ব্যাংকিং জনপ্রিয় হলেও শরিয়াহভিত্তিক ক্রেডিট কার্ড পরিচালনার জন্য এতদিন নির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না। এ কারণে প্রচলিত ব্যাংকগুলোর মতো ইসলামী ব্যাংকগুলোও এ খাতে ব্যাপকভাবে এগোতে পারেনি।
তিনি জানান, ইসলামী ব্যাংকিংকে আরও শক্তিশালী আইনি ভিত্তি দিতে ইসলামী ব্যাংক আইন এবং ইসলামী ব্যাংকিং পণ্যের পৃথক গাইডলাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোর জন্য ক্রেডিট কার্ড পরিচালনার কোনো কেন্দ্রীয় গাইডলাইন ছিল না। নতুন এই উদ্যোগের ফলে ব্যাংকগুলো একটি অভিন্ন নীতিমালার আওতায় সেবা দেওয়ার সুযোগ পাবে।
নিজের ব্যাংকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ইসলামী ব্যাংক বাংলাদেশে শরিয়াহ নীতিমালা অনুসরণ করে ‘খিদমাহ’ নামে একটি ক্রেডিট কার্ড চালু রয়েছে এবং এর গ্রাহক চাহিদাও ভালো। তবে উজরাহ মডেলে পরিচালিত হওয়ায় এ ধরনের কার্ডে মূলত প্রসেসিং ও সার্ভিস ফি নেওয়ার সুযোগ থাকে, যার ফলে কিছু ক্ষেত্রে পরিচালন ব্যয় তুলনামূলক বেশি হতে পারে।
নতুন গাইডলাইনের ফলে ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় ব্যাংকগুলোর জন্য একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হলো। একই সঙ্গে শরিয়াহবহির্ভূত খাতে লেনদেন বন্ধ, সার্ভিস ফি নির্ধারণ এবং বিলম্ব ফি ব্যবস্থাপনায় ব্যাংকগুলোর দায়িত্বও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- এক বাড়িতেই এক মাসের ২৩৫ ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- একসঙ্গে দিল্লির ছক ভাঙছে ঢাকা-তেহরান-ইসলামাবাদ-ওয়াশিংটন
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ‘বিএনপির ৬৭ বার মৃত্যু হয়েছে’
- বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি, নথিতে একাধিক অসঙ্গতি
- বিএসইসির সভায় পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- সংবিধান সংশোধনের নতুন প্যাঁচ!
- একই দাগে সরকারি-ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে যা করতে হবে
- শুধু মুখ দেখিয়েই আয় ১৮ লাখ টাকা, শুরু নতুন ট্রেন্ড
- দিল্লি নাকি ওয়াশিংটন সংকেত স্পষ্ট, ফিরছেন হাসিনা
- আমিরাতের সঙ্গে গোপন বৈঠক নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু
- কলেজ পরিবর্তনে বড় নির্দেশনা, ভুল করলে বাতিল হতে পারে আবেদন
- দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে মিলল ইঙ্গিত
- ১২২ বিনিয়োগকারী পেলেন ৩ কোটি ২১ লাখ টাকার চেক
- পুঁজি বাঁচিয়ে মুনাফার সন্ধানে সাধারণ বিনিয়োগকারীরা
- ২৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অবশেষে ৪ বছর পর বাংলাদেশিদের সুখবর
- আবারও কমল সোনা-রুপার দাম, নতুন মূল্য জানুন
- আমানত প্রবৃদ্ধিতে বড় চমক পঞ্চম প্রজন্মের ব্যাংকের
- অক্টোবরে একদিন ছুটি নিলেই টানা ৫ দিনের ছুটি
- মুনাফা ও নগদ প্রবাহে জোরালো প্রবৃদ্ধি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা
- ইয়াবার নামে যা খাওয়ানো হচ্ছে মাদকসেবীদের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- সংসদে আসছে দ্বিতীয় কক্ষ: আশার জায়গা যেখানে
- টাকা খরচে লাগাম, ৮ কোম্পানির জন্য নতুন নীতিমালা
- বাংলা দখলের অভিযানে থালপতি, কাঁপছে মোদির মসনদ
- বিহারিরা ভারতের মানুষ হয়েও কেন পাকিস্তানে?
- পিটিআইয়ের আন্দোলনের মধ্যেই ইমরানের মুক্তি নিয়ে নতুন ইঙ্গিত
- সোনালী লাইফের প্রধান কার্যালয় স্থানান্তর
- একসঙ্গে দুই বড় সিদ্ধান্ত এসিআইয়ের
- বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো তালু স্পিনিং
- সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়
- ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন
- স্কুলের পোশাকে বেরিয়ে গন্তব্য ছিল ভারত, বিপাকে ৩ বন্ধু
- ডিবির চাকরি ছাড়ার কারণ জানালেন রবিউল
- যে যুদ্ধ বদলে দিলো ভারত-ইসরায়েল সম্পর্ক
- শিক্ষকদের পে স্কেল নিয়ে বড় খবর, প্রজ্ঞাপন জারি হবে যেভাবে
- তিন মাসের হিসাব প্রকাশ, আমানত বৃদ্ধিতে বড় ব্যবধান
- আজকের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যা জানা গেল
- মোদিকে দূরে ঠেলে বাংলাদেশকে বুকে নিলেন ট্রাম্প
- আদালতে উঠে এলো মরিয়মকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- সালমানের স্টুডিওতে হামলা, নেপথ্যে দীর্ঘদিনের যে বিরোধ
- ওসমান হাদির পর টার্গেট এবার সালমান মুক্তাদির
- ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের বিস্ফোরক মন্তব্য
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ঢাকার মেগা প্রজেক্টে চীন আউট, জাপান ইন
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা













