স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিটেইল ব্যাংকিং ব্যবসা গুটিয়ে নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা ঘিরে দেশীয় ব্যাংকগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের পাশাপাশি এবার এই ব্যবসা অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছে পূবালী ব্যাংক। বড় শাখা ও এটিএম নেটওয়ার্ক, শক্তিশালী আমানতভিত্তি এবং রিটেইল ব্যাংকিং সম্প্রসারণের পরিকল্পনার কারণে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যবসাটি পূবালীর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রিটেইল ব্যাংকিং কার্যক্রম থেকে সরে এসে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছে। সম্ভাব্য ব্যবসা বিক্রির বিষয়ে আগ্রহী কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক যোগাযোগের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি, মূল্যায়ন বা লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়নি।
সম্ভাব্য লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংককেও অবহিত করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা বিক্রির বিষয়ে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। বাজারে এ নিয়ে প্রচলিত আলোচনা বা জল্পনা-কল্পনার বিষয়ে মন্তব্য না করার কথা জানিয়েছে ব্যাংকটি।
২০২৫ সালের ডিসেম্বর শেষে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ও কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) ঋণ পোর্টফোলিও ছিল প্রায় ৮ হাজার ৪৭৯ কোটি টাকা। একই সময়ে ব্যাংকটির মোট আমানত ছিল ৪০ হাজার কোটি টাকার বেশি। এর প্রায় ২০ শতাংশ বা ৮ হাজার কোটি টাকা ছিল রিটেইল আমানত।
সম্ভাব্য কোনো লেনদেন হলে এর আওতায় রিটেইল আমানত, ভোক্তা ঋণ, ক্রেডিট কার্ড এবং অন্যান্য রিটেইল ব্যাংকিং সেবা অন্তর্ভুক্ত হতে পারে। কম খরচের আমানত, প্রিমিয়াম গ্রাহকভিত্তি, ক্রেডিট কার্ড ব্যবসা এবং বড় করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টের কারণে এ ব্যবসা সম্ভাব্য ক্রেতাদের কাছে আকর্ষণীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাম প্রকাশ না করার শর্তে পূবালী ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে পূবালী আগ্রহী। এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকটির উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ওই কর্মকর্তা বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল গ্রাহক ও সেবার ধরন পূবালী ব্যাংকের বর্তমান ব্যবসায়িক কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে তুলনামূলক কম খরচের আমানত ও প্রিমিয়াম গ্রাহকভিত্তি বিবেচনায় নিয়ে ব্যবসাটি পূবালীর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
তিনি আরও বলেন, এই পোর্টফোলিও অধিগ্রহণ করা সম্ভব হলে পূবালী ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু এবং আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে পূবালী ব্যাংক রিটেইল ব্যাংকিং, কার্ড, ডিজিটাল ব্যাংকিং, কিউআর পেমেন্ট ও সেলফ-সার্ভিস ব্যাংকিংয়ে গুরুত্ব বাড়িয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর নেতৃত্বে রিটেইল ও ডিজিটাল সেবার সম্প্রসারণকে ব্যবসা বৃদ্ধির অন্যতম ক্ষেত্র হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অবকাঠামোগত দিক থেকেও পূবালী ব্যাংকের বড় নেটওয়ার্ক রয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাংলাদেশে বর্তমানে ১৮টি শাখা রয়েছে। বিপরীতে পূবালী ব্যাংকের শাখা ৫০০টির বেশি এবং উপশাখা ২৮০টির বেশি। সম্প্রতি ব্যাংকটি তাদের এক হাজারতম এটিএম/সিআরএম চালু করেছে।
ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসার কোনো অংশ পূবালী অধিগ্রহণ করতে পারলে দেশজুড়ে থাকা নিজস্ব শাখা, উপশাখা ও এটিএম নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
রিটেইল ব্যাংকিংয়ের পাশাপাশি ডিজিটাল সেবাতেও পূবালী ব্যাংক সম্প্রসারণ করছে। ব্যাংকটির ‘পিআই’ ডিজিটাল প্ল্যাটফর্মের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০২৫ সালের শেষে প্রায় ৫ লাখ ২৮ হাজারে পৌঁছায়। একই বছরে প্ল্যাটফর্মটিতে ১ কোটি ৮৬ লাখের বেশি লেনদেন হয়েছে বলে ব্যাংকটির প্রকাশিত তথ্য থেকে জানা যায়।
বড় পরিসরের রিটেইল ব্যবসা পরিচালনায় ডিজিটাল অবকাঠামো গুরুত্বপূর্ণ হওয়ায় এ সক্ষমতাও সম্ভাব্য অধিগ্রহণের ক্ষেত্রে পূবালীর জন্য বিবেচ্য বিষয় হতে পারে।
পূবালী ব্যাংকের আর্থিক সক্ষমতাও বড় আকারের রিটেইল পোর্টফোলিও অধিগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১ লাখ ১৮ হাজার ১৪ কোটি টাকা। একই সময়ে আমানত দাঁড়ায় ৮৯ হাজার ৫১৯ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল প্রায় ৭১ হাজার ১৪১ কোটি টাকা।
২০২৫ সালে পূবালী ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা ছিল প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা এবং রিটার্ন অন ইকুইটি (আরওই) ছিল ১৫ দশমিক ৫১ শতাংশ। বছরের শেষে খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২০ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি প্রায় ৬৮৫ কোটি টাকা সমন্বিত মুনাফা করেছে।
বিশ্বজুড়ে কৌশলগত পুনর্গঠনের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাম্প্রতিক সময়ে কয়েকটি দেশে তাদের কার্যক্রম কমিয়েছে বা নির্দিষ্ট ব্যবসা থেকে সরে এসেছে। অ্যাঙ্গোলা, ক্যামেরুন, গাম্বিয়া, জর্ডান, লেবানন, সিয়েরা লিওন ও জিম্বাবুয়েসহ কয়েকটি দেশে ব্যাংকটির কার্যক্রম গুটিয়ে নেওয়ার উদ্যোগের কথা জানা গেছে। শ্রীলঙ্কা, তানজানিয়া ও আইভরিকোস্টেও কনজ্যুমার ব্যাংকিং কার্যক্রম বন্ধ বা বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশেও রিটেইল ব্যাংকিং কমিয়ে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার সম্ভাব্য পরিকল্পনাকে সেই বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে এইচএসবিসিও বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম কমিয়ে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিল।
বাংলাদেশে রিটেইল ব্যবসা বিক্রির বিষয়ে জানতে চাইলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান বিটপী দাশ চৌধুরী লিখিত বক্তব্যে জানান, রিটেইল ব্যাংকিং ব্যবসা নিয়ে বাজারে প্রচলিত গুজব বা জল্পনা-কল্পনার বিষয়ে ব্যাংকটি কোনো মন্তব্য করবে না।
ব্যাংকটি আরও জানিয়েছে, বাংলাদেশে তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং এই মুহূর্তে ব্যাংকিং সেবা ও কার্যক্রমে কোনো পরিবর্তন নেই। ১২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং দেশটির প্রতি ব্যাংকটির প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- বাংলাদেশের পণ্য যাবে বিশ্বের ২০ নতুন সম্ভাবনাময় বাজারে!
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- ৮০’র দশকের ট্রেন্ডের ছবি বানানো ব্যবহারকারীদের তথ্য ফাঁস
- সালমান মুক্তাদিরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জুলকারনাইন
- 'বন্ধু' বাংলাদেশকে আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ায় বিপত্তি
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড
- পূবালী ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে জিপিএইচ ইস্পাত
- ‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট
- না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি
- চিকন নাকি মোটা চাল—কোনটি শরীরের জন্য বেশি উপকারী?
- আয় কমলেও বিনিয়োগকারীদের জন্য সুখবর, সম্পদ ও নগদ প্রবাহ ইতিবাচক
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- দুই বছর ধরে আন্দোলন, শেষ পর্যন্ত পদ ছাড়লেন প্রেসিডেন্ট
- চাকরির অফার ছাড়াই জার্মানি যেতে পারবেন বাংলাদেশিরা
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ডেঙ্গুর ভয়াবহতা কাটাতে কেন লাগবে ৫ বছর, জানালেন বিশেষজ্ঞরা
- এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- মাসে ৩০-৪৫ হাজার আয় হলেই মিলতে পারে আবাসন ঋণ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অস্ট্রেলিয়া থেকে দেশে এসে নিখোঁজ, দুই বছর পর বের হলো চাঞ্চল্যকর তথ্য
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- সালমানের স্টুডিওতে হামলার পর মুখ খুললেন রাফসান দ্য ছোটভাই
- শেষের পথে মোদী সরকারের সুদিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণ ও রুপার নতুন দাম প্রকাশ
- প্রথম আঘাত কে করেছিলেন, কেনই বা হত্যা জবানবন্দিতে যা জানা গেল
- ঢাকায় ভারতের ‘স্পাই মাস্টারের’ গোপন সফর
- আইপিওতে আসতে নতুন কোম্পানির জন্য বড় পরিবর্তনের প্রস্তাব
- কিউআর পেমেন্টে গ্রাহকদের জন্য সুখবর, বিরোধ নিষ্পত্তিতে কঠোর সময়সীমা
- সালমানের সঙ্গে পুরোনো সম্পর্ক ফাঁস করে যা বললেন মেঘনা
- শেয়ারবাজারে টেক্সটাইলের দাপট, শীর্ষে তিন কোম্পানি
- ভারতে সফল এসআইপি মডেল, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের নতুন দিগন্ত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- কয়েক মাসেই আইডিআরএতে ফের সদস্য পরিবর্তনের প্রক্রিয়া
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- স্ট্যান্ডার্ড চার্টার্ডকে নিয়ে ব্যাংকপাড়ায় নতুন আলোচনা
- ব্যাংক সংস্কার ও আর্থিক স্থিতিশীলতায় বিশ্বব্যাংকের ঋণ
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ








