বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে পাওনা অর্থ ফেরতের অপেক্ষায় থাকা মশিহর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য শুরু হলো অর্থ পরিশোধের কার্যক্রম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজ লিমিটেডের যেসব বিনিয়োগকারী ২১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন, তাদের যাচাইকৃত পাওনা অর্থ ডিএসই ইনভেস্টর প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং তাদের প্রাপ্য অর্থ দ্রুত ফেরত দেওয়ার লক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে ১৫ জন বিনিয়োগকারীর হাতে চেক তুলে দেওয়া হয়। এর মাধ্যমে মশিহর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি নিজ হাতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, হোসেইন শাদাত, এফসিএস, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্যরা, ইনভেস্টর প্রটেকশন ফান্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসরীন বেগম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ডিবিএর পরিচালনা পর্ষদের সদস্যরা, ডিএসইর সিনিয়র সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দ ও স্বস্তির। দীর্ঘদিন ধরে যে সমস্যার কারণে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছেন, তা সমাধানের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আজকের অর্থ পরিশোধ সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সূচনা। পর্যায়ক্রমে সব যাচাইকৃত বিনিয়োগকারীর প্রাপ্য অর্থ পরিশোধ করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ লক্ষ্যে ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানগুলোর ব্যাক-অফিস ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী ও নিরাপদ করার পাশাপাশি রিয়েল-টাইম মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট ব্যাংক ও সিসি অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের অর্থের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল ব্যবস্থাপনার এই সময়ে এ ধরনের শক্তিশালী নিয়ন্ত্রণ ও তদারকির কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আজকের এই উদ্যোগ কোনো একক প্রতিষ্ঠানের প্রচেষ্টার ফল নয়। বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টর প্রটেকশন ফান্ড এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগেই এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন এবং পুঁজিবাজারে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করে যাবে।
এর আগে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত পাওনা অর্থ পরিশোধের কার্যক্রম শুরু হওয়া ডিএসই এবং দেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিনিয়োগকারীদের আস্থা ও স্বার্থ সুরক্ষা একটি সুশৃঙ্খল ও টেকসই পুঁজিবাজারের অন্যতম প্রধান ভিত্তি।
তিনি জানান, পর্যায়ক্রমে ১৭ হাজার ৩০০ জনেরও বেশি যাচাইকৃত ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীকে ইনভেস্টরস প্রটেকশন ফান্ড থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অর্থ পরিশোধ করা হবে। তবে যেসব বিনিয়োগকারীর সম্পূর্ণ পাওনা এই পর্যায়ে পরিশোধ করা সম্ভব হবে না, তাদের অবশিষ্ট অর্থ আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত পরিশোধের জন্য ডিএসই সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
বিএসইসির কমিশনার নাফিজ আল তারিক বলেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সংস্কার, সিদ্ধান্ত এবং কার্যক্রমে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় বিনিয়োগকারীদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
বিএসইসির কমিশনার হোসেইন শাদাত বলেন, অতীতে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু স্বীকার করাই যথেষ্ট নয়। এর যথাযথ প্রতিকার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণও জরুরি।
ইনভেস্টর প্রটেকশন ফান্ডের চেয়ারম্যান নাসরীন বেগম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং পুঁজিবাজারে আস্থা ও বিশ্বাস অটুট রাখা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। আজকের অর্থ বিতরণ কার্যক্রম সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
ডিএসইর শেয়ারহোল্ডার মিনহাজ মান্নান ইমন বলেন, দীর্ঘদিন ধরে কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় থাকা বিনিয়োগকারীদের জন্য আজকের উদ্যোগ নিঃসন্দেহে একটি স্বস্তির বার্তা।
তিনি আরও বলেন, ব্রোকারেজ কমিউনিটির অবদানে গঠিত ইনভেস্টরস প্রটেকশন ফান্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানো পুঁজিবাজারে পারস্পরিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই উদ্যোগ বিনিয়োগকারীদের স্বস্তি দেওয়ার পাশাপাশি পুঁজিবাজারের প্রতি তাদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, DHAKA STOCK EXCHANGE (INVESTORS’ PROTECTION FUND) REGULATIONS, 2014-এর ১৬(৭) অনুযায়ী সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত মশিহর সিকিউরিটিজ লিমিটেডের মোট ৯ হাজার ৩৮৬ জন বিনিয়োগকারীর দাবির বিপরীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ মোট ৪২ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করবে।
একই আইনের আওতায় পর্যায়ক্রমে বাঙ্কো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেড এবং মশিহর সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবির অর্থও ফেরত দেওয়া হবে।
এ সংক্রান্ত অগ্রগতি এবং অর্থ ফেরত প্রদানের সময়সূচি সম্পর্কে বিনিয়োগকারীদের ডিএসইর পক্ষ থেকে নিয়মিতভাবে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
এসএ খান?
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- জনপ্রিয় নারী কনটেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার
- ২৫ বছরের রেকর্ডে বিরল ঠান্ডা, শীত নিয়ে যা বলছেন আবহাওয়াবিদরা
- ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
- ৮০’র দশকের ট্রেন্ডের ছবি বানানো ব্যবহারকারীদের তথ্য ফাঁস
- সালমান মুক্তাদিরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জুলকারনাইন
- 'বন্ধু' বাংলাদেশকে আকাশ সীমা ব্যবহার করতে না দেওয়ায় বিপত্তি
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক সূচক ও ঋণমান ইতিবাচক, বাড়তে পারে ডিভিডেন্ড
- পূবালী ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ
- মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে জিপিএইচ ইস্পাত
- ‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট
- না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক ফার্স্ট লেডি
- চিকন নাকি মোটা চাল—কোনটি শরীরের জন্য বেশি উপকারী?
- আয় কমলেও বিনিয়োগকারীদের জন্য সুখবর, সম্পদ ও নগদ প্রবাহ ইতিবাচক
- নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, এরপর যা করলেন যুবক
- দুই বছর ধরে আন্দোলন, শেষ পর্যন্ত পদ ছাড়লেন প্রেসিডেন্ট
- চাকরির অফার ছাড়াই জার্মানি যেতে পারবেন বাংলাদেশিরা
- বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ডেঙ্গুর ভয়াবহতা কাটাতে কেন লাগবে ৫ বছর, জানালেন বিশেষজ্ঞরা
- এনভয় টেক্সটাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- মাসে ৩০-৪৫ হাজার আয় হলেই মিলতে পারে আবাসন ঋণ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- অস্ট্রেলিয়া থেকে দেশে এসে নিখোঁজ, দুই বছর পর বের হলো চাঞ্চল্যকর তথ্য
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- সালমানের স্টুডিওতে হামলার পর মুখ খুললেন রাফসান দ্য ছোটভাই
- শেষের পথে মোদী সরকারের সুদিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণ ও রুপার নতুন দাম প্রকাশ
- প্রথম আঘাত কে করেছিলেন, কেনই বা হত্যা জবানবন্দিতে যা জানা গেল
- ঢাকায় ভারতের ‘স্পাই মাস্টারের’ গোপন সফর
- আইপিওতে আসতে নতুন কোম্পানির জন্য বড় পরিবর্তনের প্রস্তাব
- কিউআর পেমেন্টে গ্রাহকদের জন্য সুখবর, বিরোধ নিষ্পত্তিতে কঠোর সময়সীমা
- সালমানের সঙ্গে পুরোনো সম্পর্ক ফাঁস করে যা বললেন মেঘনা
- শেয়ারবাজারে টেক্সটাইলের দাপট, শীর্ষে তিন কোম্পানি
- ভারতে সফল এসআইপি মডেল, বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের নতুন দিগন্ত
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- স্কাইমার্কের ঋণ নিয়ে বড় অভিযোগ, সালমান-সায়ানসহ ২৫ জন আসামি
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- কয়েক মাসেই আইডিআরএতে ফের সদস্য পরিবর্তনের প্রক্রিয়া
- সালমানের স্টুডিওতে হামলা, কলকাতার সাংবাদিক ময়ূখের মন্তব্যে নতুন বিতর্ক
- এআইকে কখনোই এই ৬ ধরনের তথ্য দেবেন না
- স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করলেন সালমান মুক্তাদির
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- আমেরিকায় বাংলাদেশের ক্ষমতা টের পেল ভারত
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীদের স্বস্তির বার্তা, মশিহর সিকিউরিটিজের পাওনা ফেরত দেওয়া শুরু
- ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: টাকা ফেরত পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকারেজ হাউজে অর্থের অনিয়ম ঠেকাতে রিয়েল-টাইম নজরদারির উদ্যোগ
- শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন









