×
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৪:৩৫:৩৬
২৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৪১ কোটি ৪ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৭৯টি লেনদেনে ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ৪২৬টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির, যার পরিমাণ ১০ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ইন্সুরেন্স পিএলসি ৪ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ পিএলসি ৩ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার টাকা, পূবালী ব্যাংক পিএলসি পারপেচুয়াল বন্ড, যার ২ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে