×
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১১:৩৭:০৯
‘আল্লাহর কসম’ লিখে বিএনপি নিয়ে রুমিন ফারহানার পোস্ট

নিজস্ব প্রতিবেদক: বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর অশেষ রহমত’ হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করেন রুমিন ফারহানা। ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘আল্লাহর অশেষ রহমত যে আমাকে এই ট্যাগ, অর্থাৎ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না।’

ফটোকার্ডটি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে রুমিন ফারহানা লেখেন, ‘আল্লাহর কসম’। তার এই পোস্টের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত না থাকাকে ‘আল্লাহর রহমত’ হিসেবে উল্লেখ করেছিলেন রুমিন ফারহানা। নতুন করে ফেসবুকে দেওয়া পোস্টে একই ধরনের বক্তব্য প্রকাশ করলেন তিনি।

রুমিন ফারহানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাম্প্রতিক বক্তব্যে বিএনপির সঙ্গে নিজের রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গটি আবারও সামনে এসেছে।

তার শেয়ার করা ফটোকার্ডের বক্তব্য অনুযায়ী, বিএনপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত থাকার পরিচয় বা ‘ট্যাগ’ নিজের ক্ষেত্রে না থাকাকে তিনি ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন। তবে পোস্টে এ বক্তব্যের বিস্তারিত রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেননি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে