×
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১০:০১:৪২
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে, বিএনআইসিএলের শেয়ার দর ও লেনদেনের পরিমাণ বৃদ্ধি নিয়ে গত ২৪ সেপ্টেম্বর কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর প্রশ্নের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে বিএনআইসিএলের শেয়ার দরে ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। আগস্টের শেষ দিকে শেয়ারটির দর ছিল ১১০ থেকে ১২০ টাকার ঘরে, যা সেপ্টেম্বরে ধারাবাহিকভাবে বেড়ে ২৪ সেপ্টেম্বর লেনদেন শেষে প্রায় ১৭০ টাকায় গিয়ে ঠেকেছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে শেয়ারটির দর প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে শেয়ারটির দৈনিক লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে