×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সর্বোচ্চ চাহিদায় বিক্রেতা সঙ্কটে  হল্টেড  ৮ কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৬:২৫:১১
সর্বোচ্চ চাহিদায় বিক্রেতা সঙ্কটে  হল্টেড  ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (২৩ সেপ্টেম্বর, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৪৬টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৮টি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, এস অ্যান্ড এ টেক্সটাইল, ইনডেক্স এগ্রো, ওরিয়ন ফার্মা, ইউনিক হোটেল, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং সি পার্ল হোটেল।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে ওরিয়ন ফার্মার। আজ ডিএসইতে কোম্পানির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৫০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইউনিক হোটেলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকা ২০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনডেক্স এগ্রোর। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা ৩০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ, সি পার্ল হোটেলের ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯১ শতাংশ, বসুন্ধরা পেপারের ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে