×
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক 

২০২৬ সেপ্টেম্বর ২৩ ০৮:১৮:১০
৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে মার্কেন্টাইল ব্যাংক 

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সম্প্রতি রপ্তানি বহুমুখীকরণ খাতে ৩০০০ কোটি, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে ১০০০ কোটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১০০০ কোটি টাকার মোট তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. তহিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী ও সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিসিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খানসহ অন্য কর্মকর্তারা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে