‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর প্রতিবাদ জানান সাজ্জাদ হোসাইন হৃদয়। নিজের পোস্টে তিনি উল্লেখ করেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর বিএনপির যেসব কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন, সেগুলোর বড় অংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদকে কেন্দ্র করে। সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও তিনি এর প্রতিবাদ জানান।
ওই পোস্ট প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনায় আসে। এর পরই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
নোটিশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে সাজ্জাদকে। সেখানে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তার বক্তব্য উপস্থাপন করার কথা বলা হয়েছে।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এই নোটিশ দেওয়া হয়েছে। তবে শোকজের মাধ্যমে এখনো সাজ্জাদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত সাংগঠনিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি; তাকে প্রথমে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে, ২০ সেপ্টেম্বর রাতে সরকার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে। নতুন দরে ২১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দরের তুলনায় চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।
কেএইচ/
পাঠকের মতামত:
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
জাতীয় এর সর্বশেষ খবর
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান













