×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৯:১৯:১৩
সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার নিজ দপ্তরে বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দেন। ওই অনুষ্ঠানে বিজয়ীদের বিভিন্ন উপহারের সঙ্গে ‘নেক্সাস’ বইও দেওয়া হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বইগুলো ফেরত নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। আন্তর্জাতিক পর্যায়ে এসব প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের অংশগ্রহণের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনার সুযোগ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বই ফেরত নেওয়ার সময় বিশ্বজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের অংশগ্রহণকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষিত আন্তর্জাতিক সফর ও অন্যান্য সহায়তার বিষয়গুলো বাস্তবায়নের কার্যক্রমও চলমান রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে