×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৮:৩৩:১৩
সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রাথমিক ক্রেডিট রেটিং প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটি ব্যাংকটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে। একই সঙ্গে রেটিংয়ের দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং নির্ধারণের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে সাউথইস্ট ব্যাংকের এই প্রাথমিক রেটিং নির্ধারণ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে