×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৬:১৪:০০
জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি ড. জাকির নায়েকের হাতে তার লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ উপহার হিসেবে তুলে দেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে সাক্ষাতের বিষয়টি জানান শায়খ আহমাদুল্লাহ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’

প্রকাশিত ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও ড. জাকির নায়েককে পাশাপাশি বসে হাসিমুখে দেখা যায়। এ সময় শায়খ আহমাদুল্লাহর হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ ছিল।

শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের একজন ইসলামি আলোচক ও দায়ী হিসেবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে নিয়মিত বক্তব্য দিয়ে থাকেন। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামি আলোচক ও দায়ী। বিভিন্ন দেশে ইসলাম ও ধর্মীয় বিষয় নিয়ে বক্তব্যের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন এবং তার ব্যাপক অনুসারী রয়েছে।

তুলনামূলক ধর্মতত্ত্ব, ইসলাম এবং বিভিন্ন ধর্মীয় ও বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে ড. জাকির নায়েক আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করেন। তার বক্তৃতায় ধর্মীয় গ্রন্থের পাশাপাশি বিজ্ঞান ও ইতিহাসের বিভিন্ন প্রসঙ্গও উঠে আসে।

২০১৬ সালে ড. জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে এফআইআর করা হয় এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন। পরবর্তী সময়ে ভারত সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে