×
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৪:৪৮:১৭
১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে আইএসএন লিমিটেডের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৮০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৮ শতাংশ, দাঁড়িয়েছে ২১৩ টাকা ৭০ পয়সায়।

আর ১৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিএনআইসিএল, দিনশেষে যার দর দাঁড়ায় ১৪৪ টাকা ৯০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসআইপিএলসি ৯.৯৪ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম ৯.৮৩ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১ ৯.৬২ শতাংশ, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ৯.৫৫ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯.২৩ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৯.০৯ শতাংশ ও আল-হাজ টেক্সটাইল মিলস্‌ ৮.৭৬ শতাংশ দর বেড়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে