সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: টানা পতনের পর অবশেষে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে শেয়ারবাজার। আগের দুই কর্মদিবসের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে। পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আগের তুলনায় বাজারের পরিস্থিতি অনেকটাই ইতিবাচক হলেও মঙ্গলবারের মতো এখনও ততটা গতিশীলতা দেখা যাচ্ছে না। সাম্প্রতিক ধারাবাহিক পতনের আতঙ্কও পুরোপুরি কাটেনি। ফলে বিনিয়োগকারীরা সতর্ক ও সচেতনভাবে লেনদেনের পাশাপাশি বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এর প্রভাব হিসেবে সূচকের ওঠানামায় মাঝেমধ্যে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার বাজার মনিটরিং আরও জোরদার করা প্রয়োজন, যাতে কেউ বাজার নিয়ে কোনো ধরনের গেম বা কারসাজি করতে না পারে। একই সঙ্গে বাজারকে তার নিজস্ব গতিতেও চলতে দিতে হবে। বিনিয়োগকারীদের লেনদেনের ক্ষেত্রে সচেতন করতে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বাজারকে স্থিতিশীল রাখতে আরও কার্যকর উদ্যোগ ও প্রয়োজনীয় সংস্কার গ্রহণ করতে হবে।
তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বাজারে স্থিতিশীলতা আরও বাড়বে। একই সঙ্গে লেনদেনের গতি বাড়ার পাশাপাশি শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও বৃদ্ধি পাবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬২টির শেয়ারদর বেড়েছে, ৮০টির কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৬৫৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার লেনদেন হয়েছিল প্রায় ৫৫৬ কোটি ২০ লাখ টাকার। সে হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৯৯ কোটি ২২ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল ২০ কোটি ৮২ লাখ টাকার।
এদিন সিএসইতে মোট ১৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৮টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৪৬টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৬ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সূচকটি ৭৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- গভর্নরের সাক্ষাৎ না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে: আমিরুল হক
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
- ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বড় বার্তা
- বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
- নবীজি (সা.) যেসব খাবার পছন্দ করতেন না
- ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা
- নামাজের সময়সূচি আজ: ফজর থেকে এশা, সব জেলার তথ্য
- আজকের টাকার রেট: বড় পতনে পাউন্ড, কমল ইউরোও
- ভোটার হতে লাগবে যেসব কাগজপত্র, জানুন আবেদন পদ্ধতি
- ভারতের হাতে সুইচ, ভয়ংকর আশঙ্কার কথা জোড়ালো হচ্ছে দিন দিন
- সাধারণ মানুষের জন্য ২–৩ হাজার টাকার স্মার্টফোন!
- একাদশে ভর্তির ফল আজ রাত ৮টায়, যেভাবে দেখবেন
- দুই নারীর একসঙ্গে বসবাস, এলাকায় চাঞ্চল্য
- ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা










