×
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৯:৩৫:২৭
বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়ে বক্তব্য চালিয়ে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

বক্তব্যের একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে রাশেদ খান হেসে বলেন, ‘এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খানের বিএনপি করা লাগবে না। কথা বলব, তার আগেই বিদ্যুৎ চলে গেল।’

এরপর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কথা সেটাই, এখানে আপনারা একতাবদ্ধ হয়ে বিএনপি করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।’এ কথা বলেই তিনি তার বক্তব্য শেষ করেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে