স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে এবার কোনো দলীয় প্রতীক থাকছে না। তবে প্রতিটি এলাকায় বিএনপি সমর্থিত একক প্রার্থী রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, দলীয় প্রতীকে ভোট না হলেও কোনো প্রার্থী কোন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত, তা স্থানীয় ভোটারদের কাছে অজানা থাকবে না। তবে প্রার্থীর রাজনৈতিক পরিচয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রতিটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে একজন প্রার্থী রাখা হয়। তবে এসব প্রার্থী দলীয় প্রতীকে নির্বাচন করবেন না; তারা বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
প্রতিমন্ত্রী বলেন, দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ার বিষয়টি যেমন সত্য, তেমনি বাস্তবতাও হলো কোনো এলাকায় একজন চেয়ারম্যান প্রার্থী কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, সেটি স্থানীয় মানুষের কাছে সাধারণত অজানা থাকবে না।
বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে কোনো বিশেষ সুবিধা পাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা। আইন অনুযায়ী যোগ্যতা থাকা প্রত্যেক বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, প্রার্থীরা যাতে নিরাপদে নির্বাচনী প্রচার চালাতে পারেন এবং ভোটাররা যাতে কোনো ধরনের বাধা বা ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ জন্য স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী প্রশাসন নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সরকারের অবস্থান পরিষ্কার এটি দলীয় নির্বাচন নয়। ফলে আইন অনুযায়ী যোগ্যতা থাকা প্রত্যেক প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে এবং রাষ্ট্র সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
এমজে/
পাঠকের মতামত:
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পরিবারসহ যাওয়ার ৮ বৈধ পথ
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- ১০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অস্থিরতার মধ্যেও কেন মার্কিন বন্ডবাজারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের?
- হরমুজ প্রণালিতে ১০ জাহাজে ইরানের হামলা
- দুই কোম্পানির লেনদেন স্থগিত
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক
- শেখ হাসিনার সাথে পল্টি মারলেন ভাগিনা শেখ তাপস
- সিফাতকে নিয়ে আদমজী কলেজের কঠোর সিদ্ধান্ত
- ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ পরিবর্তন
- গার্মেন্টস খাতকে শেয়ারবাজারে আনতে যৌথ উদ্যোগ
- দুই কোম্পানির কারখানা বন্ধ পেল ডিএসই
- লুব-রেফ বাংলাদেশের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বহুতল ভবনে আগুন
- এপেক্স শোরুমে আগুন, বিপাকে বিনিয়োগকারীরা
- জামিনের আশায় ছিলেন, ছেলেকে দেখার আগেই মারা গেলেন চিন্ময়ের মা
- ধানমন্ডিতে এপেক্স শোরুমে ভয়াবহ আগুন
- পূবালী ব্যাংকে বড় পরিবর্তনের আভাস, বাড়ছে অনুমোদিত মূলধন
- ব্যাংক খাতে ভয়াবহ সংকেত, আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ১১ বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা এক নজরে
- মুদ্রা বিনিময় হার (১০ সেপ্টেম্বর)
- এসবিএসি ব্যাংকের নেতৃত্বে নতুন মুখ
- বড় সুখবর: এক ভিসায় ঘুরতে পারবেন মধ্যপ্রাচ্যের ৬ দেশ!
- পদত্যাগপত্রে নিজের অবস্থান জানালেন সায়মা ওয়াজেদ পুতুল
- সোনা-রুপার দাম জানাল বাজুস, দেখে নিন আজকের বাজারদর
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্যে স্পিকারের জবাব
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত, সংসদে পাস সংশোধনী বিল
- তদন্তের মধ্যেই WHO’র পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
- পাটওয়ারীর গাড়ির পর এবার আসিফের ফ্ল্যাট বিতর্ক
- ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব
- সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা
- শ্বেতপত্রের আদলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: তারেক রহমান
- রুমিন ফারহানার বক্তব্য সরকারি-বিরোধী দলে উত্তেজনা
- বিজিবি ক্যাম্পে হুমকি-হট্টগোল, বিএনপির ৪ নেতাসহ আটক
- বৃহস্পতিবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ব্রোকারেজ হাউসে ‘অপ্রয়োজনীয় হয়রানি’ বন্ধ চায় ডিবিএ
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- কারও গায়ে পানি ছুঁড়ে মারলে শাস্তির বিধান
- সমস্যা সৌদি আরবের, যুদ্ধে জড়াবে পাকিস্তান
- হাসিনার সিদ্ধান্তে কলকাতায় হেলালের বাসার গোপন বৈঠক প্রকাশ্যে
- কলকাতায় গিয়ে নতুন বিপদে বাংলাদেশিরা
- ওমানের বড় সুখবর বাংলাদেশিদের জন্য
- সালমান শাহ হত্যা: ডনের আচরণে ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
জাতীয় এর সর্বশেষ খবর
- দিল্লির আমন্ত্রণে অসন্তুষ্ট ঢাকা, ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: মীর শাহে আলম
- সেনাসদস্যের মৃত্যুতে এলাকায় শোক, চলছে দাফনের প্রস্তুতি
- ভিকারুননিসায় একাদশে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি, জানুন পুরো প্রক্রিয়া
- ঠাকুরগাঁও-১ আসনে ভোটের দিন ঘোষণা, সম্ভাব্য প্রার্থী নিয়ে চমক













