নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও দেশের শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর দীর্ঘ খরা কাটেনি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখনো নতুন কোনো কোম্পানির আইপিও অনুমোদন দেয়নি। যদিও শেয়ারবাজার পুনরুজ্জীবিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
সর্বশেষ ২০২৪ সালের মার্চে টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন দিয়েছিল বিএসইসি। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো কোম্পানির শেয়ারবাজারে আসার অনুমোদন হয়নি।
নতুন সরকার ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেয়। এর প্রায় তিন মাস পর ৪ জুন নতুন বিএসইসি কমিশন দায়িত্ব গ্রহণ করে। কিন্তু নতুন কমিশনেরও তিন মাস পার হলেও কোনো কোম্পানি আনুষ্ঠানিকভাবে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের আবেদন করেনি। ফলে অদূর ভবিষ্যতে নতুন কোনো কোম্পানির তালিকাভুক্তির সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হচ্ছে।
বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল, নতুন অর্থবছর শুরু হলে আইপিও আবেদনের গতি বাড়বে। কারণ শেয়ারবাজারে অর্থ সংগ্রহ করতে আগ্রহী কোম্পানিগুলোকে আগের ১৮০ দিনের নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা দিতে হয়। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।
আইপিও কার্যক্রম স্থবির থাকায় ব্যবসা সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ পথ কার্যত সংকুচিত হয়ে পড়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকঋণ ও নিজস্ব আয়ের ওপর আরও বেশি নির্ভর করতে হচ্ছে।
বিএসইসি-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, বর্তমানে কমিশনের কাছে অনুমোদনের অপেক্ষায় কোনো আইপিও আবেদন বা প্রস্তাব নেই। অর্থাৎ সংকটটি কেবল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রক্রিয়ায় আটকে নেই; সম্ভাব্য কোম্পানিগুলো প্রাথমিক আগ্রহ থেকে আনুষ্ঠানিক আবেদন পর্যন্তও এগোতে পারছে না।
আগ্রহ আছে, আবেদন নেই
বাজারসংশ্লিষ্টদের মতে, বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে শক্তিশালী কোম্পানি শেয়ারবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহে আগ্রহী। তবে সেই আগ্রহ এখনো আনুষ্ঠানিক আইপিও আবেদনে রূপ নেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মার্চেন্ট ব্যাংকার জানান, তারা একাধিক সম্ভাব্য কোম্পানিকে আইপিওর জন্য প্রস্তুত করছেন। তবে নিয়ন্ত্রক কাঠামো নিয়ে আরও স্পষ্টতা না আসা পর্যন্ত অনেক কোম্পানি আবেদন জমা দিতে অপেক্ষা করছে।
বাজারে সম্ভাব্য আইপিও প্রার্থী হিসেবে বিআরবি, ডিবিএল, সিটি ও কনফিডেন্সসহ কয়েকটি বড় ব্যবসায়িক গ্রুপের নাম আলোচনায় রয়েছে। ফলে একদিকে করপোরেট প্রতিষ্ঠানের আগ্রহ রয়েছে, অন্যদিকে মার্চেন্ট ব্যাংকাররাও প্রস্তুতি নিচ্ছেন—কিন্তু নিয়ন্ত্রকের কাছে আনুষ্ঠানিক আবেদন পৌঁছাচ্ছে না।
নতুন সরকার, নতুন কমিশন, নতুন নিয়ম
নতুন বিএসইসি কমিশন দায়িত্ব নেওয়ার পর বড় ও মানসম্মত কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার ওপর জোর দিয়েছে। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান সম্প্রতি বলেছেন, দেশে অনেক প্রতিষ্ঠিত দেশীয় ও বহুজাতিক কোম্পানি রয়েছে, যাদের তালিকাভুক্তি শেয়ারবাজারকে আরও শক্তিশালী করতে পারে।
আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয় কোম্পানিকে শেয়ারবাজারে আনার লক্ষ্য রয়েছে বলেও তিনি জানিয়েছেন। স্বেচ্ছায় তালিকাভুক্তির উদ্যোগ সফল না হলে আইনি ক্ষমতা ব্যবহারের বিষয়টিও বিবেচনায় আসতে পারে বলে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।
প্রায় হাজার কোটি টাকার প্রস্তাব বাতিল
বাজারসংশ্লিষ্ট সূত্র বলছে, ২০২৪ সালের মার্চের পর বিভিন্ন পর্যায়ে আইপিও আবেদনসহ প্রায় ১৮টি পাবলিক অফার প্রস্তাব বাতিল বা প্রত্যাহার করা হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে শেয়ারবাজার থেকে প্রায় ১ হাজার কোটি টাকা সংগ্রহ করা সম্ভব হতো।
প্রাথমিক বাজারের সংকটের চিত্র উঠে এসেছে বার্ষিক তহবিল সংগ্রহের পরিসংখ্যানেও। ২০২৪ সালে চারটি কোম্পানি আইপিওর মাধ্যমে ৬৪৫ কোটি টাকা সংগ্রহ করে। এর আগের বছর ২০২৩ সালে চারটি কোম্পানি সংগ্রহ করেছিল প্রায় ২০২ কোটি টাকা।
২০২২ সালে ছয়টি কোম্পানি আইপিওর মাধ্যমে ৬২৬ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ করেছিল। আর ২০২১ সালে ১৫টি কোম্পানি শেয়ারবাজার থেকে তুলেছিল ১ হাজার ৮৫৮ কোটি ৪৪ লাখ টাকা।
কেন আইপিওতে আসতে চাইছে না কোম্পানিগুলো?
বাজারসংশ্লিষ্টরা বলছেন, আইপিও খরা দীর্ঘায়িত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে কোম্পানির মূল্যায়ন অন্যতম। উদ্যোক্তারা আশঙ্কা করছেন, অনুকূল মূল্য না পেলে আইপিওর মাধ্যমে মালিকানার অংশ ছেড়ে দিতে গিয়ে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর পাশাপাশি আইপিও কাঠামোয় বারবার পরিবর্তন এবং নিয়ন্ত্রক নীতির অনিশ্চয়তাও কোম্পানিগুলোকে সতর্ক করে তুলেছে। ফলে অনেক সম্ভাব্য ইস্যুয়ার আনুষ্ঠানিক আবেদন করার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তালিকাভুক্তির পর বাড়তি কমপ্লায়েন্সের চাপ নিয়েও কোম্পানিগুলোর উদ্বেগ রয়েছে। আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা, করপোরেট গভর্ন্যান্স এবং স্বতন্ত্র পরিচালক নিয়োগসহ বিভিন্ন বাধ্যবাধকতা পালন করতে হয় তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে।
এ ছাড়া আইপিও থেকে সংগৃহীত অর্থ ব্যবহারে আরও বেশি স্বাধীনতা চান উদ্যোক্তারা। বিশেষ করে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি উচ্চ সুদের ব্যাংকঋণ পরিশোধে আইপিওর অর্থ ব্যবহারের সুযোগ চান তারা।
সংকট এখন অনুমোদনে নয়, আইপিওর পাইপলাইনে
বিশ্লেষকদের মতে, দেশের আইপিও সংকট এখন শুধু অনুমোদনের পর্যায়ে নেই; বরং নতুন আবেদন তৈরির পাইপলাইনই কার্যত শূন্য। বর্তমানে বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় কোনো আইপিও আবেদন নেই।
দেশে ৬৬টি লাইসেন্সপ্রাপ্ত মার্চেন্ট ব্যাংক সম্ভাব্য ইস্যু কোম্পানিগুলোর সঙ্গে কাজ করলেও নিয়ন্ত্রক কাঠামো আরও স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য না হওয়া পর্যন্ত অনেক প্রতিষ্ঠান অপেক্ষা করছে।
এই পরিস্থিতি কাটাতে শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স আইপিও প্রক্রিয়া আরও সহজ করার সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে প্রক্রিয়া সংক্ষিপ্ত করা, নিয়ন্ত্রক ফি কমানো, কমপ্লায়েন্সের জটিলতা হ্রাস এবং ডিজিটালভাবে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করা।
ফলে সরকারের পাশাপাশি বিএসইসির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি স্থিতিশীল ও কার্যকর কাঠামো তৈরি করা, যাতে মানসম্মত কোম্পানিগুলো প্রাথমিক আগ্রহের পর্যায় থেকে বেরিয়ে আনুষ্ঠানিক আইপিও আবেদন করে। একই সঙ্গে নতুন ইস্যুয়ারের পাইপলাইন সচল করাই হবে দেশের শেয়ারবাজারের প্রাথমিক বাজার পুনরুদ্ধারের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।
মামুন/
পাঠকের মতামত:
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- আইফোন ১৮-তে বড় চমক? ১৭ প্রো কেনার আগে জেনে নিন
- এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের ‘কঠোর’ অবস্থান জানালো মোদি
- উমরাহ পালনে মক্কায় গিয়ে হাসনাতের সামনে একের পর এক অভিযোগ
- প্রধানমন্ত্রী দুঃখিত, কিন্তু মন্ত্রীর ব্যাখ্যা শুনে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার
- পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- সরকারি আইন বনাম শরিয়ত: হেবা নিয়ে যে প্রশ্নে তৈরি হয়েছে বিতর্ক
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ০৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- পতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজার নিয়ে বাড়ছে উদ্বেগ
- ০৮ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ব্যাংকে চাকরিতে বড় পরিবর্তন, নিয়োগে আসছে নতুন নিয়ম
- মেয়াদি ফান্ড আর থাকছে না! রূপালী ব্যাংক নিয়ে নতুন উদ্যোগ
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- আবারও বাড়ল সিগারেটের দাম, কোন স্তরে কত—জেনে নিন
- বাঁধনের ওপর হা'মলা', লাইভে সাইমনের বিস্ফোরক মন্তব্য! (ভিডিও)
- এনবিআরের নতুন আদেশ ঘিরে পোশাকশিল্পে উদ্বেগ, জরুরি বৈঠকের দাবি
- মেয়ের পরিচয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
- মায়ের কাছে ক্ষমা চেয়ে পোস্ট, এরপর যা ঘটল মেঘমল্লারের সঙ্গে
- মা-বাবার সম্পত্তি নিয়ে নতুন আইন, ক্ষুব্ধ জামায়াত ও ইসলামী আন্দোলন
- বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরে এসজিএমের তারিখ নির্ধারণ
- ফোন দিনে কয়বার চার্জ দেবেন? ব্যাটারি ভালো রাখতে জেনে নিন সঠিক নিয়ম
- বদলে যাচ্ছে নিয়ম, সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- দীর্ঘ অপেক্ষার পর টাকা হাতে, প্রথম দিনেই ২৫০ কোটি উত্তোলন
- আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস প্রকাশ
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- বাতিল হবে ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা
- আবারও খ্রিষ্টান নারীকে বিয়ে করতে যাচ্ছেন হাসিনা পুত্র জয়
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে হাসিনা জয়ের দ্বন্দ্ব
- অভিনেত্রী বাঁধনের গায়ে হাত, ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা
- ৮ সেপ্টেম্বর সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- আমেরিকার ভিসায় বাংলাদেশিদের নতুন হিসাব
- পাকিস্তানের এক পদক্ষেপেই ভারতের কান্নাকাটি
- শেখ হাসিনার গোপন পরিকল্পনা এবার প্রকাশ্যে
- শেখ সেলিম সভাপতি হতেই ফের আলোচনায় নায়িকা নিপুণ
- বাংলাদেশ সীমান্তে ভয়ংকর কিছু ঘটাচ্ছে ভারত!
- আওয়ামী লীগের নেতৃত্ব বদল, আলোচনায় যেসব নাম
- আজকের নামাজের সময়সূচি
- বাবার কবর থেকে ফেরার পথে ধর্ষণের শিকার মেয়ে, পরে আত্মহত্যা
- রাজধানীর দুই সিটে পাল্টে গেল এনসিপির প্রার্থী তালিকা
- বাজারের অস্থিরতা মোকাবিলায় ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক
- শেয়ারবাজারে ডেরিভেটিভ চালুর প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে ডিএসইর পরামর্শ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না
- নতুন দায়িত্ব পেলেন শিমুল বিশ্বাস
- প্রাথমিক বিদ্যালয়ে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
- লুটপাট, অনিয়ম ও আস্থার সংকটে ১৩ জীবন বিমা কোম্পানি
- ০৮ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ০৮ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার











