×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৫:১৩:৩১
ফারইস্ট ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির প্রশাসক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ছাদেকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং রেজল্যুশন প্রক্রিয়া সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করতে প্রশাসককে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের আরও দুই কর্মকর্তাকে সহযোগী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সহযোগী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাদরিল আহমেদ এবং অতিরিক্ত পরিচালক মো. আল-আমিন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক ও সহযোগী প্রশাসকরা গত ৯ আগস্ট ২০২৬ থেকে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করে কার্যক্রম শুরু করেছেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে