×
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীদের পাসপোর্টে বড় পরিবর্তন, ৯ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম

২০২৬ সেপ্টেম্বর ০৭ ০৯:২৬:০৯
প্রবাসীদের পাসপোর্টে বড় পরিবর্তন, ৯ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা গ্রহণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আগামী ৯ সেপ্টেম্বর বুধবার থেকে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা হবে না।

দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্তসংখ্যক আবেদনকারীর উপস্থিতির কারণে দূতাবাস কার্যালয় ও আশপাশের এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বায়োমেট্রিক সেবায় এই নতুন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ই-পাসপোর্টের বায়োমেট্রিক দিতে ইচ্ছুক সেবাগ্রহীতাদের আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এ জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে তারিখ ও সময় নির্বাচন করতে বলা হয়েছে।

অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দূতাবাসের অনলাইন পোর্টালের নির্ধারিত ‘Appointment’ অপশন ব্যবহার করতে হবে। দূতাবাসের পক্ষ থেকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নতুন নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে