বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
নিজস্ব প্রতিবেদক : কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয় বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার পর ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের সংখ্যা কমে গেছে। এতে কলকাতার চিকিৎসা পর্যটন খাতেও প্রভাব পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং বাংলাদেশি রোগীদের আস্থা ফেরাতে এবার সরাসরি বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নিয়েছে কলকাতার কয়েকটি বড় হাসপাতাল।
হাসপাতালগুলোর প্রতিনিধিরা বাংলাদেশি রোগী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। একইসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার আগে নিরাপদ ও অনুমোদিত আবাসন বেছে নেওয়ার বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হবে। প্রয়োজনীয় নিরাপত্তা অনুমোদন রয়েছে—এমন হোটেলেই রোগী ও স্বজনরা থাকছেন কি না, সেটিও নিশ্চিত করতে সহায়তা করবে হাসপাতালগুলো।
কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের সাম্প্রতিক ভ্রমণ পরামর্শের পরিপ্রেক্ষিতেই হাসপাতালগুলো এ উদ্যোগ নিয়েছে। ওই পরামর্শে বাংলাদেশি পর্যটক ও রোগীদের ভারতে যাওয়ার আগেই প্রয়োজনীয় আইনগত অনুমোদন থাকা নিরাপদ হোটেল বুক করার আহ্বান জানানো হয়।
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতা প্রশাসনের অভিযান ও যাচাই-বাছাইয়ে কম খরচের বেশ কয়েকটি হোটেল বন্ধ হয়ে যায়। এতে স্বল্প বাজেটে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনেরা আবাসন সংকটে পড়েন। নিরাপত্তা যাচাই ছাড়া ঝুঁকিপূর্ণ হোটেলে অবস্থান ঠেকাতে হাসপাতালগুলো এখন চিকিৎসার পাশাপাশি আগাম আবাসনের ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে।
আলিপুরভিত্তিক উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের ভ্রমণের আগেই হাসপাতালের আশপাশের নিবন্ধিত ও নিরাপদ হোটেলের তালিকা দিচ্ছে। হাসপাতালটির প্রধান নির্বাহী রূপক বড়ুয়া জানান, উপহাইকমিশনের নির্দেশনা অনুযায়ী রোগীরা যাতে আগেই নির্ভরযোগ্য থাকার জায়গা নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করছে।
অন্যদিকে বিপি পোদ্দার হাসপাতাল বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর পাশাপাশি হাসপাতালের কাছাকাছি বাংলাদেশি রোগীদের জন্য নিজস্ব নিরাপত্তাবেষ্টিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। রুবি জেনারেল হাসপাতালও বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র চালু করেছে। দেশুন হাসপাতাল রোগী ও তাদের স্বজনদের জন্য আগাম আবাসনের সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
সাধারণত বহির্বিভাগে চিকিৎসা নিতে কলকাতায় যাওয়া রোগীদের কয়েক দিন হোটেলে অবস্থান করতে হয়। ফলে নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা রোগী ও তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের আশা, বাংলাদেশি রোগীদের জন্য নিরাপদ আবাসন, আগাম তথ্য ও সরাসরি সহায়তার ব্যবস্থা চালু হলে তাদের ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি কমবে। একইসঙ্গে ভয় ও অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশি রোগীদের আস্থা ফিরবে এবং কলকাতার চিকিৎসা পর্যটন খাতও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
মুসআব/
পাঠকের মতামত:
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার নিয়ে ডিএসইর নতুন সিদ্ধান্ত
- সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ
- আমরা নেটওয়ার্কের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
- ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, জানুন কারা পাবেন
- চীন-ভারতের বড় পতন, তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ
- জামায়াত আমিরকে কড়া জবাব ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ শাহাদাতের
- গান, নাচ, বিলাপ—নৌ পুলিশের এসআইয়ের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
- মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার, বাড়ছে লেনদেন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিয়ের জন্য পাত্রী না পেয়ে ৬ মাসে ২৯ পুরুষের আত্মহত্যা
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এক সাথে ভারতে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ
- ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কল, জানুন নতুন নিয়ম
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশে শেষ মুহূর্তে নতুন বাধা!
- সুড়ঙ্গে ৯ দিন! যেভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী
- খাবারের পর কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শেয়ারবাজারকে গভীর ও স্বচ্ছ করতে বড় সংস্কারের পথে বিএসইসি
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
- ওয়াই-ফাই স্লো? ব্লুটুথ বন্ধ করার আগে জেনে নিন এই তথ্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’
- তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
- কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন
- সুদের হার কমার প্রভাবে সোনার দামে বড় উত্থান
- আবারও শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির













