×
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১০:২১:৩৩
তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের আশুলিয়ার একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে জামগড়া এলাকার চারতলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় মরদেহগুলো।এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ওসি রাসেল হোসেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, হযরত আলীর মালিকানাধীন ভবনে ভাড়া থাকতেন ওই দম্পতি। তাদের কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। রাতে ওই কক্ষটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেছেন, ‘নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদেরকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে