×
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৬:৪১:২৭
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩০ আগস্ট-০৩ সেপ্টেম্বর) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সায়হাম কটন মিলসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৫.৯৪ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২০ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩২ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ১১.১৫ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (বিএনআইসিএল)। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১০৬ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৭ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১১ টাকা ২০ পয়সা বা ১০.৫৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সাফকো স্পিনিংয়ের ১০.৫০ শতাংশ (২০ টাকা থেকে ২২ টাকা ১০ পয়সা), নিটল ইন্স্যুরেন্সের ৯.৫৮ শতাংশ (৪৮ টাকা থেকে ৫২ টাকা ৬০ পয়সা), বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮.৯৭ শতাংশ (১৫ টাকা ৬০ পয়সা থেকে ১৭ টাকা), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ (১৩ টাকা ৬০ পয়সা থেকে ১৪ টাকা ৮০ পয়সা), আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৬২ শতাংশ (৫ টাকা ৮০ পয়সা থেকে ৬ টাকা ৩০ পয়সা), মালেক স্পিনিংয়ের ৮.৫৮ শতাংশ (৪৬ টাকা ৬০ পয়সা থেকে ৫০ টাকা ৬০ পয়সা) এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের (আইসিআইসিএল) ৭.৬৫ শতাংশ (৩৫ টাকা ৩০ পয়সা থেকে ৩৮ টাকা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে