×
ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৬:৩৮:০৭
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩০ আগস্ট-০৩ সেপ্টেম্বর) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শার্প ইন্ডাষ্ট্রিজের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ২০.৫৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৭ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫ টাকা ৬০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫৭ টাকা ২০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯ টাকা বা ১৫.৭৩ শতাংশ।

দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩৪৩ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯৬ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৪৬ টাকা ৫০ পয়সা বা ১৩.৫৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১.৫১ শতাংশ (১৩ টাকা ৯০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সা), তুং হাই নিটিংয়ের ১০.৬৪ শতাংশ (৪ টাকা ৭০ পয়সা থেকে ৪ টাকা ২০ পয়সা), মেঘনা পেটের ১০.২৫ শতাংশ (৮০ টাকা থেকে ৭১ টাকা ৮০ পয়সা), গ্রামীণ ওয়ান স্কিম টুয়ের ৯.৭৭ শতাংশ (১৩ টাকা ৩০ পয়সা থেকে ১২ টাকা), মেঘনা কনডেন্সড মিল্কের ৯.৬৬ শতাংশ (৩৮ টাকা ৩০ পয়সা থেকে ৩৪ টাকা ৬০ পয়সা), নুরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ৮.৫৭ শতাংশ (৩ টাকা ৫০ পয়সা থেকে ৩ টাকা ২০ পয়সা) এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৮.৪৪ শতাংশ (৫৬ টাকা ৯০ পয়সা থেকে ৫২ টাকা ১০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে