×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৫:১৮:৫২
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বৈঠকে ইজতেমার আয়োজন, নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং মুসল্লিদের যাতায়াতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইজতেমাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে বহু মুসল্লি এতে অংশ নেন। ফলে ইজতেমা চলাকালে ময়দান ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম তৈরি হয়। মুসল্লিদের নিরাপদে ইজতেমা ময়দানে আসা এবং ইজতেমা শেষে নির্বিঘ্নে বাড়ি ফেরার বিষয়টিও আয়োজনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে