×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৪:৩১:৫৭
০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি। কোম্পানিটির ৫১ কোটি ৪০ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি । কোম্পানিটির ৩৪ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩৪ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম কটন মিলস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, টেকনো ড্রাগস পিএলসি এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে