ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন

২০২৬ আগস্ট ১৮ ০৯:৪৬:৫৩
মিশর কোচকে ঘিরে হোটেলে মারামারি, যা ঘটেছিল সেদিন

নিজস্ব প্রতিবেদক: মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানকে ঘিরে দেশটির উত্তর উপকূলের একটি রিসোর্ট হোটেলে পারিবারিক বিরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একপর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। বিষয়টি জানিয়েছে স্কাই নিউজ আরাবিয়া।

মিশরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান স্ত্রী দান-আদমকে নিয়ে হোটেলে অবস্থানের সময় সাবেক স্ত্রী হুওয়াইদা ও তার সন্তানদের সঙ্গে হোসাম হাসানের বিরোধের সূত্রপাত হয়।

ঘটনাটি ঘটে মিশরের উত্তর উপকূলের মেরিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে।

জানা গেছে, জনপ্রিয় মিশরীয় শিল্পী মোহামেদ রমজানের একটি অনুষ্ঠান শেষে হোসাম হাসান ও দান-আদম হোটেলে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হাসানের সাবেক স্ত্রীর কয়েকজন সন্তান ক্যাফেতে এসে তাকে চেয়ার থেকে উঠে তাদের সঙ্গে যেতে বলেন।

এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে মিশরীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দান-আদমের সঙ্গে হুওয়াইদা ও তার মেয়ের বাগবিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে আরও কয়েকজন এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দান-আদমের অভিযোগ, সংঘর্ষের সময় কেউ তার দিকে গরম কফি ছুড়ে মারেন। এরপর তাকে চড় ও ঘুষি মারা হয় এবং চুল ধরে টানাটানি করা হয়।

তার দাবি, ধাক্কাধাক্কির একপর্যায়ে তার সন্তানরাও আক্রান্ত হয়।এদিকে দুই পক্ষের মাঝখানে পড়ে যান হোসাম হাসান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান।

ঘটনাকে কেন্দ্র করে হোটেলের অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার পর হোসাম হাসানের সাবেক স্ত্রী হুওয়াইদা থানায় অভিযোগ দায়ের করেন। তবে পরে তিনি সেই অভিযোগ প্রত্যাহার করে নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দান-আদম আবেগপ্রবণ হয়ে ঘটনার বর্ণনা দেন। তার ভাষ্য, একসঙ্গে কয়েকজন তাকে আক্রমণ করেন এবং পুরো সংঘর্ষের সময় হোসাম হাসান দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

দান-আদম আরও দাবি করেন, অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পরপরই হাসানের সাবেক স্ত্রীর সন্তানরা এসে তাকে জোর করে সঙ্গে যেতে বলেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দান-আদম জানিয়েছেন, বিষয়টি নিয়ে তার এখন আর কিছু বলার নেই; তিনি শুধু ঘটনার ন্যায্য বিচার চান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে