মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত, গেজেট আসছে চলতি সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে মার্জিন ঋণ দেওয়ার যোগ্যতা, ঋণের অনুপাত এবং একক সিকিউরিটিতে অর্থায়নের সীমা নির্ধারণ করে সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বিধিমালায় জীবন বীমা কোম্পানির শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাইস টু বুক ভ্যালু রেশিও (পিবি) ৩ এবং জীবন বীমা ছাড়া অন্যান্য সব খাতের শেয়ারের জন্য সর্বোচ্চ প্রাইস আর্নিং রেশিও (পিই) ৪০ নির্ধারণ করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার মার্জিন বিধিমালা সংশোধনের চূড়ান্ত খসড়া কমিশন অনুমোদন করেছে। এরপর বিধিমালাটি গেজেট আকারে প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ হতে পারে বলে আশা করা হচ্ছে।
সংশোধিত বিধিমালায় সব ধরনের শেয়ার ও সিকিউরিটিজের ক্ষেত্রে মার্জিন ঋণের অনুপাত ১:১ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একজন বিনিয়োগকারী তার নিজস্ব ইক্যুইটির সমপরিমাণ অর্থ মার্জিন ঋণ হিসেবে নিতে পারবেন।
নতুন নিয়ম অনুযায়ী, জীবন বীমা কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির শেয়ারের পিই ৪০-এর বেশি হলে সেই শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না। একইভাবে কোনো কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ঋণাত্মক হলেও ওই শেয়ার মার্জিন সুবিধার জন্য অযোগ্য হবে।
এ ক্ষেত্রে সর্বশেষ ট্রেডিং দিনের সমাপনী মূল্যকে সর্বশেষ ধারাবাহিক চার প্রান্তিকের ইপিএসের যোগফল দিয়ে ভাগ করে ট্রেইলিং পিই নির্ধারণ করতে হবে।
মো. আবুল কালাম বলেন, জীবন বীমা কোম্পানির ক্ষেত্রে পিইর পরিবর্তে পিবি অনুপাতকে মার্জিন ঋণের যোগ্যতা নির্ধারণের ভিত্তি করা হয়েছে। কোনো জীবন বীমা কোম্পানির পিবি ৩-এর বেশি হলে সংশ্লিষ্ট শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না। একইভাবে কোনো জীবন বীমা কোম্পানির নিট সম্পদ মূল্য বা এনএভি ঋণাত্মক হলেও ওই শেয়ার মার্জিন সুবিধার বাইরে থাকবে।
জীবন বীমা কোম্পানির ব্যবসার ধরন ও আর্থিক কাঠামো বিবেচনায় নিয়ে পিইর পরিবর্তে পিবি অনুপাতকে মূল্যায়নের মাপকাঠি করা হয়েছে। এ ক্ষেত্রে সর্বশেষ ট্রেডিং দিনের সমাপনী মূল্যকে সর্বশেষ নিরীক্ষিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দিয়ে ভাগ করে পিবি নির্ধারণ করা হবে। পিবি ৩-এর বেশি হলে সংশ্লিষ্ট শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না। পাশাপাশি কোনো জীবন বীমা কোম্পানির এনএভি ঋণাত্মক থাকলেও ওই শেয়ার মার্জিন ঋণের জন্য অযোগ্য হবে।
নতুন বিধিমালায় মার্জিন অর্থায়ন নেওয়ার ক্ষেত্রে গ্রাহকের হিসাবেও ন্যূনতম বিনিয়োগের শর্ত রাখা হয়েছে। কোনো গ্রাহকের হিসাবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে কমপক্ষে ৩ লাখ টাকার বিনিয়োগ না থাকলে ওই হিসাবে মার্জিন অর্থায়ন করা যাবে না।
এ ছাড়া কোনো গ্রাহক নিজস্ব নগদ অর্থের পরিবর্তে মার্জিন অর্থায়নের অযোগ্য কোনো সিকিউরিটি কিনলে ওই সিকিউরিটির মূল্যকে মার্জিন অর্থায়নের জন্য গ্রাহকের ইক্যুইটি হিসেবে বিবেচনা করা যাবে না।
ইক্যুইটি ৫০%-এর নিচে নামলে মার্জিন কল
সংশোধিত বিধিমালায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য মার্জিন কল এবং শেয়ার বিক্রির ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা বেশি সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র।
নতুন নিয়মে কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিওর ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নেমে গেলে মার্জিন ঋণদাতা প্রতিষ্ঠানকে আগাম নোটিস বা মার্জিন কল দিতে হবে। এরপর ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নেমে গেলে কোনো আগাম নোটিস ছাড়াই ঋণদাতা প্রতিষ্ঠান ওই বিনিয়োগকারীর শেয়ার বিক্রি করতে পারবে।
তবে এ বিষয়ে বিনিয়োগকারীকে লিখিতভাবে অথবা তার ই-মেইল ঠিকানা ও নিবন্ধিত মোবাইল নম্বরে বার্তা পাঠিয়ে জানাতে হবে। প্রয়োজন হলে ফোন কলের মাধ্যমেও গ্রাহককে অবহিত করা যাবে।
‘জেড’, ‘এন’ ও ‘জি’ শ্রেণির শেয়ারে নেই মার্জিন
সংশোধিত বিধিমালায় ‘জেড’, ‘এন’ ও ‘জি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারকে মার্জিন ঋণের আওতার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে এসএমই বোর্ড, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবি এবং ওভার দ্য কাউন্টার বা ওটিসি প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজেও মার্জিন ঋণ পাওয়া যাবে না।
শুধু স্টক এক্সচেঞ্জের মূল বাজারে তালিকাভুক্ত ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ার মার্জিন সুবিধার জন্য বিবেচিত হবে।
এক সিকিউরিটিতে সর্বোচ্চ ২০% অর্থায়ন
মার্জিন অর্থায়নকারীদের ঝুঁকি কমাতে কোনো একটি সিকিউরিটিতে অর্থায়নের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, কোনো মার্জিন অর্থায়নকারী তার মোট বকেয়া মার্জিন অর্থায়নের ২০ শতাংশের বেশি কোনো একটি সিকিউরিটিতে বিনিয়োগ বা অর্থায়ন করতে পারবে না।
মার্জিন চুক্তির মেয়াদ এক বছর
সংশোধিত বিধিমালায় মার্জিন চুক্তির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। চুক্তির কোনো পক্ষ তা বাতিল না করলে মেয়াদ শেষে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।
মার্জিনের মাধ্যমে নেওয়া অর্থ শুধু মার্জিনযোগ্য সিকিউরিটি কেনার কাজে ব্যবহার করা যাবে। তবে মার্জিন চুক্তিতে নির্ধারিত গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের ন্যূনতম অনুপাত বজায় থাকলে গ্রাহক তার মার্জিন হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।
এ ছাড়া কোনো শেয়ার মার্জিন ঋণের জন্য যোগ্য না হলেও একজন বিনিয়োগকারী চাইলে নিজের নগদ অর্থ দিয়ে সেই শেয়ার কিনতে পারবেন। তবে পরবর্তী সময়ে ওই শেয়ারকে জামানত বা ইক্যুইটি হিসেবে দেখিয়ে অতিরিক্ত মার্জিন ঋণ নেওয়ার সুযোগ থাকবে না।
সংশোধিত বিধিমালাটি গেজেট আকারে প্রকাশের পর নতুন নিয়মগুলো কার্যকর হবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










