ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ওয়ানের তহবিল বিতরণের তারিখ নিয়ে সংশোধনী

২০২৬ আগস্ট ১৬ ১১:২০:৪৯
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ওয়ানের তহবিল বিতরণের তারিখ নিয়ে সংশোধনী

নিজস্ব প্রতিবেদক :ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ওয়ান ফান্ডের অবসায়নের পর অর্থ বিতরণের তারিখে সংশোধনী জানিয়েছে ফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। আগের প্রকাশিত তথ্যে ভুলবশত ২০২৫ সালের তারিখ উল্লেখ করা হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জান‍া গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩ আগস্ট ২০২৬ প্রকাশিত ফান্ডের অবসায়নসংক্রান্ত অর্থ বিতরণের তথ্যের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি নতুন করে জানিয়েছে, ফান্ডের অবসায়নের অর্থ ইউনিটহোল্ডারদের মধ্যে ৬ আগস্ট ২০২৬ বিতরণ করা হয়েছে।

এর আগে প্রকাশিত তথ্যে অর্থ বিতরণের তারিখ ৬ আগস্ট ২০২৫ উল্লেখ করা হয়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই তারিখটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ফান্ডের অবসায়নের অর্থ ইউনিটহোল্ডারদের ৬ আগস্ট ২০২৬ তারিখেই বিতরণ করা হয়েছে।

অর্থাৎ, পূর্বে প্রকাশিত ৬ আগস্ট ২০২৫ তারিখের পরিবর্তে সঠিক বিতরণের তারিখ হিসেবে ৬ আগস্ট ২০২৬ গণ্য হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে