দুর্বল নজরদারিতে থমকে আছে বাজারের কাঙ্ক্ষিত গতি
নিজস্ব প্রতিবেদক : আগের দিনের পতনের ধারাবাহিকতায় সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। রোববার (১৬ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল মনিটরিংয়ের কারণে শেয়ারবাজার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এতে বিনিয়োগকারীদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার যে গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছিল, তাতে এতদিনে প্রধান সূচক ৭ হাজার পয়েন্টের কাছাকাছি থাকার কথা ছিল। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সূচক ৬ হাজার পয়েন্টের বাধা পার হতে পারছে না।
তাদের মতে, বর্তমানে বাজারের প্রবণতাও স্থায়ী হচ্ছে না। একদিন সূচক বাড়লেও পরবর্তী সময়ে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে। ফলে বাজারে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
তবে বাজার নিয়ে এখনো আশাবাদী বিনিয়োগকারীরা। তাদের ধারণা, বাজারের ওপর যথাযথ ও কার্যকর মনিটরিং নিশ্চিত করা গেলে বর্তমান নিম্নমুখী প্রবণতা কাটিয়ে আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরতে পারে শেয়ারবাজার। এজন্য নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার পাশাপাশি ইতিবাচক পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা। কিন্তু বাস্তবে এর প্রতিফলন দেখা যাচ্ছে না।
বরং মার্জিন ঋণসংক্রান্ত বিষয়ে কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা, যার নেতিবাচক প্রভাব ইতোমধ্যে বাজারে পড়েছে। পাশাপাশি এ পরিস্থিতির সুযোগ নিয়ে একটি চক্র বাজারকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ রয়েছে। ফলে শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হচ্ছে না।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ দশমিক ৯৭ পয়েন্টে নেমে এসেছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৪ দশমিক ২২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০২টির শেয়ারদর বেড়েছে, ২৪৭টির কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর কমা প্রতিষ্ঠানের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।
সূচকের পতন হলেও এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। দিন শেষে ডিএসইতে প্রায় ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের কর্মদিবসে ডিএসইতে প্রায় ৯২৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ২০৫ কোটি ১০ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার শেয়ার ও ইউনিট মিলে মোট ৭৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে ৪৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে মোট ২১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১১২টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত ছিল।
দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ দশমিক ১২ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৩৫ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কর্মদিবসে সিএএসপিআই ২৪ দশমিক ৮১ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










