ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

দুই দফায় দাম বাড়ার পর স্বর্ণের নতুন দর প্রকাশ

২০২৬ আগস্ট ১৩ ১০:৫৫:৪২
দুই দফায় দাম বাড়ার পর স্বর্ণের নতুন দর প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়মিত সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ দুই দফা দাম বাড়ানোর পর আজ, ১৩ আগস্ট দেশের বাজারে নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী এর সঙ্গে মজুরি প্রযোজ্য হবে।

স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। একই সঙ্গে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

১১ আগস্টের আগে সর্বশেষ ৮ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়।

এর আগে ১১ আগস্টও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে অল্প সময়ের ব্যবধানে দুই দফা দাম বাড়ার পর বর্তমানে নতুন দর কার্যকর রয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের গহনার দাম ১০১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫০ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের গহনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে