ডায়েরির এক শব্দে ১০ বছর পর বাবাকে ফিরে পেল পরিবার
নিজস্ব প্রতিবেদক: ডায়েরির পাতায় লেখা একটি মাত্র শব্দ। আর সেই একটি শব্দের সূত্র ধরেই ১০ বছর ধরে নিখোঁজ থাকা এক প্রবীণ ব্যক্তির সন্ধান পেল পুলিশ। এরপর ঘটল দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান—পরিবারের সঙ্গে পুনর্মিলন হলো শ্যাম সিংয়ের।
শ্যাম সিং ভারতের উত্তর প্রদেশের ফারুকাবাদের বাসিন্দা। মানসিক অসুস্থতার কারণে প্রায় ১০ বছর আগে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
গত এক দশক ধরে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার তাড়ি ও মাঝখালি এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন শ্যাম সিং। স্থানীয় বাসিন্দারা তাকে চিনলেও তার প্রকৃত পরিচয় জানতেন না।
মাঝখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিনোদ ফার্ডিয়াল কয়েক বছর ধরে ওই বৃদ্ধকে জরাজীর্ণ অবস্থায় এলাকায় ঘুরে বেড়াতে দেখছিলেন। দীর্ঘদিন ভবঘুরে জীবনযাপন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতির কারণে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল।
পুলিশ একাধিকবার তার পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করলেও তিনি কিছু বলতে পারতেন না। একপর্যায়ে কোনো বড় সাফল্যের আশা না করেই তার হাতে একটি কলম ও ডায়েরি তুলে দেওয়া হয়।
ডায়েরি হাতে নিয়ে প্রথমে চুপ ছিলেন শ্যাম সিং। হঠাৎ তিনি একটি শব্দ লিখলেন—‘রাজেপুর’।
এই একটি শব্দই খুলে দেয় ১০ বছরের নিখোঁজ জীবনের রহস্যের দরজা।
‘রাজেপুর’ শব্দটি পাওয়ার পর আলমোড়া পুলিশ দ্রুত উত্তর প্রদেশের ফারুকাবাদের রাজেপুর থানায় যোগাযোগ করে। শ্যাম সিংয়ের ছবি পাঠানো হলে সেখানকার পুলিশ তার পরিচয় নিশ্চিত করে। জানা যায়, তিনি ফারুকাবাদের রাজেপুর রাঠৌড়ী গ্রামের বাসিন্দা।
এরপর দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
উত্তরাখণ্ড পুলিশের ফোন পাওয়ার পর দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটে শ্যাম সিংয়ের পরিবারের। খবর পেয়েই স্বজনেরা আলমোড়ার মাঝখালি পুলিশ ফাঁড়িতে ছুটে যান।
দীর্ঘ এক দশক পর বাবাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শ্যাম সিংকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আন্তরিক প্রচেষ্টার জন্য আলমোড়া ও উত্তরাখণ্ড পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
একটি কলম, একটি ডায়েরি আর মাত্র একটি শব্দ—‘রাজেপুর’। আর তাতেই ১০ বছরের বিচ্ছেদের পর আপনজনদের কাছে ফিরে গেলেন শ্যাম সিং।
মুসআব/
পাঠকের মতামত:
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
- কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন
- সুদের হার কমার প্রভাবে সোনার দামে বড় উত্থান
- আবারও শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাবা হাসপাতালে শয্যাশায়ী, জমির দলিল নিয়ে মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন
- সাত কোম্পানির গ্রাহকদের হাতে সাড়ে ১৪ কোটি টাকা, জানুন কারা পেলেন
- নিজের কবরের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা নাদির খানের
- বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে পুরোপুরি থেমে গেল নেপালের বিদ্যুৎ
- এবার হরমুজ প্রণালিও নিজের নামে করতে চান ট্রাম্প!
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত
- ঢাকা-১০ আসন নিয়ে ইউনূস-জামায়াত আমিরের কথোপকথন
- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- স্বর্ণের দামে বড় পতন, ৩ সেপ্টেম্বরের দাম জেনে নিন
- হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম













